পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের ঘরের মাঠে হওয়া টেস্টে পাকিস্তানকে আরও একবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। টাইগাররা সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানে জয় পেয়েছে। বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ইতিহাস গড়ে  ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে পাকিস্তান ব্যাট করছে। রিজওয়ান ও সাজিদ অষ্টম উইকেটে ৫০-এর বেশি রানের জুটি গড়েন । তখনই জয়ের স্বপ্নও দেখছিল পাকিস্তানরা তবে সেই জুটি ভাঙেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। অন্যদিকে পাকিস্তানের জয়ের জন্য ১২০ রান প্রয়োজন ছিল।

আরও পড়ুন: বুধে ইডেনে ‘বাঁচা-মরা’র ম্যাচ রাহানেদের, একাধিক বোলারের চোটে চিন্তিত নাইট শিবির

পঞ্চম দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মিদ রিজওয়ান ও সাজিদ খান ব্যাট করতে নামেন ।  শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এলেও তা হাতছাড়া হয় বাংলাদেশের। তবে তাইজুল ইসলাম সেই জুটি ভেঙে পাকিস্তানের স্বপ্নকেও ভেঙে দেয়। ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ। পরের অভারেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ান আউট হন শরিফুল ইসলামের বলে। ৯৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। রিজওয়ানের আউট হওয়ার পরেই বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন খুররম শেহজাদ। তাকে আউট করে ইনিংসে ৬ উইকেট পূরণ করেছেন তাইজুল। পাকিস্তান অলআউট হয় ৩৫৮ রানে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গর্বের সঙ্গে ট্রফিটি গ্রহণ করেন এবং তাঁর উচ্ছ্বসিত সতীর্থদের হাতে তুলে দেন। দলের সদস্যরা অধীর আগ্রহে  মঞ্চের সামনে সমবেত হন। এই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা মেতে ওঠেন আনন্দে। 

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?