বুধে ইডেনে ‘বাঁচা-মরা’র ম্যাচ রাহানেদের, একাধিক বোলারের চোটে চিন্তিত নাইট শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের খেলা প্রায় শেষের পর্যায়ে। প্লে-অফে জন্য ফাঁকা রয়েছে মাত্র একটি আসন। সেই জায়গা দখল করতে হলে আজ বুধবার (২০ মে) মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জেতা ছাড়া বিকল্প নেই। তবে ইডেনে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অজিঙ্ক রাহানেদের শিবিরের প্রথম একাদশ নিয়ে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, নেপথ্যে রয়েছে বোলারদের চোট। আজকের ম্যাচে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী বলে জানা গিয়েছে।

মুম্বইয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা একেবারেই নেই বলা চলে। চোটের কারণে নাইট শিবিরের গুরুত্বপূর্ণ এই বোলার আগের ম্যাচেও খেলতে পারেননি। অন্যদিকে মাথিশা পাথিরানা গুজরাত টাইটান্স ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছেন। তাঁকে ঘিরেও রয়েছে সংশয়। দুই ক্রিকেটারের চোটের জন্য আগের একাদশ নিয়ে স্বাভাবিক ভাবেই খেলতে পারবে না রাহানেরা। তবে শুরুতে সেইভাবে কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন: চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে রাহানে এবং ফিন অ্যালেন কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন। অঙ্গকৃশ রঘুবংশী থাকবে্ন তিন নম্বরে । চার নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। পাঁচ নম্বরে নিশ্চিত রভম্যান পাওয়েলের জায়গা। ফিনিশারের ভূমিকায় ছয় ও সাত নম্বরে নামবেন মণীশ পাণ্ডে এবং রিঙ্কু সিংহ। আট নম্বরে থাকবেন অলরাউন্ডার সুনীল নারিন। বোলারদের মধ্যে অনুকূল রায়, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগীর জায়গা নিশ্চিত। তবে পাথিরানার জায়গায় খেলতে পারেন বৈভব অরোরা। অন্যদিকে দলে রয়েছেন উমরান মালিকও, যদিও তিনি আইপিএলে একটি ম্যাচও খেলেননি।

প্রথম আলাপেই মানুষের নজর কাড়তে চান? খেয়াল রাখুন আপনার এই ৩টি গোপন বিষয়ের উপর

রাত পোহালেই কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি, রাজ্য সরকারও খুলেছে ফাইল

অমিতাভ বচ্চন হাসপাতালে কেন গিয়েছিলেন, ভাইরাল রিপোর্টের পর সামনে এল আসল কারণ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

ডায়েট চলাকালীন মিষ্টি খেতে মন চাইছে, ওট্‌স দিয়েই বানান ৩টি সুস্বাদু পদ

গরমের দাবদাহে স্বস্তির সন্ধান! সহজে বানিয়ে ফেলুন এই চারটি রিফ্রেশিং ডেজার্ট

সকালে চোখ খুলতেই ছাঁটাইয়ের নোটিশ, ৮০০০ কর্মীকে তাড়ানো শুরু করল মেটা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

নদীর চরে খেলতে গিয়ে মর্মান্তি পরিণতি দুই শিশুর, শোকের ছায়া এলাকায়

বুধে ইডেনে ‘বাঁচা-মরা’র ম্যাচ রাহানেদের, একাধিক বোলারের চোটে চিন্তিত নাইট শিবির

মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু সময় কম, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমের রসমালাই