তিন দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট, টাইগারদের চুনকাম করল আফ্রিকার সিংহরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মিরপুরের পরে এবার চট্টগ্রাম টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হার হল টাইগারদের। ঘরের মাটিতে দ্বিতীয় টেস্টে  ইনিংস ও ২৭৩ রানে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। ফলে ডবল ধোলাই হতে হল বাংলাদেশ।

প্রথম ইনিংসে টনি ডি জর্জি, ত্রিস্তান স্টাবস ও উইন মুল্ডারের দুর্দান্ত শতরানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরেই ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। কোনও ঝুঁকি না নিয়ে টাইগারদের ফলো অনে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ইনিংস পরাজয় এড়াতে ৪১৬ রানের দরকার ছিল বাংলাদেশের।

কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েন টাইগাররা। নিয়মিত ব্যবধানে উইকেট বিসর্জন দিয়ে সাজঘরে ফেরে বাংলাদেশের ব্যাটাররা। ২৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও মুমিনুল হক শূন্য রানে সাজঘরে ফেরেন। এর পর জাকির হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কিন্তু লাভ হয়নি। ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬, শান্ত ৩৬ ও তাইজুল ১ রান করে সাজঘরে ফেরেন। বাংলাদেশ রেকর্ড হারের লজ্জার মুখোমুখি হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে ভর করে একশো পেরোয় বাংলাদেশ। ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন। শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ নেন ৫টি উইকেট।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১