সুপার ওভারে বাংলাদেশের কাছে হেরে উঠতিদের এশিয়া কাপ থেকে বিদায় টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে তীরে এসে তরী ডোবা। ছোটদের এশিয়া কাপে দুরন্ত খেলেও সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেলেন বৈভব সূর্যবংশীরা। শুক্রবার (২১ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল গড়িয়েছিল সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে পৌঁছয় টিম ইন্ডিয়া। সুপার ওভারে ভারত কোনও রান করতে পারেনি। জবাবে এক উইকেট খুঁইয়ে চার বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক জিতেশ শর্মা। গোড়াপত্তন করতে নেমে ৪৩ রান যোগ করেন হাবিবুর সোহান ও জিশান আলম। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন দুজনে। ১৪ বলে ২৬ রান করে আউট হন জিশান। এরপর জাভেদ আবরারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান সোহান। যদিও জাভেদ তেমন কার্যকর ভূমিকা নিতে পারেননি। ১৯ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অন্যপ্রান্ত আগলে রেখে অর্ধশতরান তুলে নেন সোহান। ৩ চার ও ৫ ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করে ফেরেন তিনি। সোহানের বিদায়ের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন এস এম মেহরাব। ৬ ছক্কা ও ১ চারে ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে টাইগাররা।

জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেননি ভারতের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও প্রিয়াংশ আর্য।  ছোটদের এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ২৮ বলে ৪৫ রান করে আউট হন। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন এদিনও। অতি আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারেই ফিরে যান। সাজঘরে যাওয়ার আগে করে যান ১৫ বলে ৩৮। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি ছক্কা ও দুটি চারে। তিন নম্বরে নামা নমন ধীর ব্যর্থ হন। ১২ বলে সাত রান করে ফেরেন তিনি।

এর পর প্রিয়াংশ ও অধিনায়ক জিতেশ শর্মা জুটি বেঁধে দলকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাবলীলভাবেই খেলছিলেন দুজনে। কিন্তু দশম ওভারে রাকিবুল হাসানের বলে বড় শট খেলতে গিয়ে ফিরে যান প্রিয়াংশ (২৩ বলে ৪৪)। চতুর্থ উইকেটে নেহাল ওয়াধেরার সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জিতেশ। দল দেড়শো রানের গণ্ডি পেরোনোর পরে ফিরে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৩ করেন জিতেশ। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন শট খেলে আশুতোষ শর্মা (৬ বলে ১৩) ফিরে যাওয়ায় খানিকটা চাপে পড়ে ভারত। ষষ্ঠ উইকেটে নেহাল ও রমনদীপ সিংহ জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। শেষ ওভারে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ রানের। রাকিবুল হাসানের প্রথম বলে সিঙ্গেল নেন রমনদীপ। পরের বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক এন্ডে চলে যান নেহাল। পরের দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে ফের আশা জিইয়ে রাখেন রমনদীপ। কিন্তু পঞ্চম বলে ক্যাচ তুলে বিদায় নেন (১১ বলে ১৭)। শেষ বলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪ রান। হর্ষ দুবে বাউন্ডারির দিকে বল পাঠিয়ে দ্রুত তিন রান নিয়ে ম্যাচ টাই করেন।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আশঙ্কা বহু প্রাণহানির

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস