প্রথম ওয়ানডেতে নাহিদের দাপটে মাত্র ১১৪ রানে পাকিস্তানকে গুটিয়ে দিল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরের মাঠে এই ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। মিরপুরে প্রথমে বল হাতে ঝড় তোলেন নাহিদ রানা। তাঁর দুরন্ত বোলিংয়ে দিশেহারা হয়ে যান পাকিস্তানের ব্যাটাররা। একের পর এক উইকেট তোলেন নাহিদ। মাত্র ১১৪ রানে পাকিস্তানে গুটিয়ে দেয় টাইগাররা। এটাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান।

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে  ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে  ব্যাট করতে নেমে শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বেশ ভালোভাবে খেলতে শুরু করেছিলেন।  ৪১ রান সংগ্রহ করেন এই দুই পাক ওপেনার। ইনিংসের দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩৮ বলে ২৭ রান করে নাহিদ রানার বলে আফিফি ক্যাচ দিয়ে  আউট হন  শাহিবজাদা। তারপরেই পাকিস্তান শিবিরে আরও জোড়া  ধাক্কা দেন নাহিদ। শামিল হুসাইন ৭ বলে ৪ ও সাদাকাত ২৮ বলে ১৮ রান করে আউট হন। নাহিদের  বলে চাপে পড়ে পাকিস্তান।   

আরও পড়ুন: কেন এখনও ফেরানো যায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার টিমকে, অবশেষে নীরবতা ভাঙল ICC

সালমান আগাকে সঙ্গে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান। তবে শেষরক্ষা হয়নি। তারপর আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ। ২০ বলে ১০ রান করে ফিরে যান রিজওয়ান। এরপর সালমান আগাকে আউট করে ম্যাচে একাই ৫ উইকেট নেন নাহিদ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের দেখা  পান  টাইগার পেসার।   নাহিদের সঙ্গে পাকিস্তানের  উইকেট নেওয়ার  খেলায় যোগ দেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক পর পর তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই। হুসেন তালাত ৪, শাহীন আফ্রিদি ৪ ও  শূন্য রানে সাজঘরে ফেরেন আব্দুল সামাদ। 

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা