১৪ বছর বাদে সাফ সেমিফাইনালে, ৫০ লাখ টাকা ঈদ উপহার বাংলাদেশের ফুটবলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভুটানকে হারিয়ে দীর্ঘ ১৪ বছর বাদে সাফ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় এবং দেশকে গর্বিত করায় তপু বর্মন-জামাল ভুঁইয়াদের ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, কুয়েতকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেও ফের বোনাস দেওয়া হবে বলে ফুটবলারদের জানানো হয়েছে।

ভুটানের সঙ্গে ড্র করলেই সাফ প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল বাংলাদেশের। কিন্তু কোচ হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা ড্র করে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র নিতে চাননি। তাই প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। প্রথমে গোল খাওযার পরেও দমে যায়নি। উল্টে আক্রমণাত্মক মেজাজে খেলে ৩-১ গোলে জিতেছে জামাল ভুঁইয়া-রাকিব হোসেনরা।

আগামী শনিবার সেমিফাইনালে কুয়েতের বিরুদ্ধে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। কুয়েতকে হারিয়ে ফাইনালে পৌঁছতে চাইছে হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। বৃহস্পতিবার ঈদ থাকায় হাল্কা মেজাজেই কাটিয়েছে জামাল ভুঁইয়া-তপু বর্মনরা। কঠোর প্র্যাকটিস থেকে ছুটি দিয়েছেন কোচ। সকাল নয়টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে রিসালদার পার্কে গিয়ে নমাজ আদায় করেন ফুটবলাররা। নমাজ শেষে হোটেলে ফেরেন। ঈদ উপলক্ষে হোটেলেই ফুটবলারদের জন্য আলাদাভাবে পায়েস ও সেমাইয়ের ব্যবস্থা করা হয়। তবে ঈদে দেশে থাকতে না পারায় ফুটবলারদের মন কিছুটা খারাপ। কারণ ঢাকা-সহ বাংলাদেশে ঈদে যে উ‍ৎসবের আমেজ লক্ষ্য করা যায়, তা বেঙ্গালুরুতে বোঝা যায়নি।

আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার