গ্রেফতারির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত বাংলাদেশের ক্রিকেটার

মিরপুর মডেল থানার এসআই সোহেল রানা জানান, আসামি আল-আমিন হোসেন পলাতক। তাঁকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পণের (Dowry) দাবিতে স্ত্রীকে মারধর করে শিশুসন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় অভিযুক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (Bangladesh National Cricket Team) পেসার আল-আমিন হোসেন (Al Amin Hossain) গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর-২ নম্বর রোডে আল-আমিনের বাসায় গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। যদিও তাঁকে পাওয়া যায়নি। এমনকী তাঁর মোবাইল ফোনও বন্ধ। বাংলাদেশ জাতীয় দলের মিডিয়াম পেসারকে ধরতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ।

গত বৃহস্পতিবারই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেসার আল আমিন হোসেনের (Al Amin Hossain) বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী ইসরাত জাহান (Israt Jahan)। অভিযোগপত্রে বলা হয়, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চালাচ্ছিলেন আল আমিন (Al Amin Hossain)। সেই দাবি পূরণ না হওয়ায় নিয়মিত মারধর করা হতো। গত ২৫ অগস্ট মারধর করে শিশু সন্তান সহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম মিডিয়াম পেসার।

যেহেতু দেশের একজন নামজাদা ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, তাই সন্তর্পণেই এগিয়েছেন মিরপুর মডেল থানার আধিকারিকরা। পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। শীর্ষ মহল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার পরেই অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেফতার করতে ঝাঁপান মিরপুর মডেল থানার আধিকারিকরা। যদিও আল-আমিনের খোঁজ পাননি তাঁরা। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সোহেল রানা জানান, আসামি আল-আমিন হোসেন পলাতক। তাঁকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড