বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়, ইংল্যান্ডের কাছে হেরে ছোটদের বিশ্বকাপ থেকে বিদায় টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেটের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছেন লিটন দাস। আর সোমবার (২৬ জানুয়ারি) ইংল্যান্ডের কাছে দুরমুশ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশের যুবরা। এদিন বুলাওয়ায়োতে সুপার সিক্সের দুই নম্বর গ্রুপের ম্যাচে প্রথমে বাংলাদেশকে ১৩৬ রানে গুটিয়ে দিয়েছিল ইংলিশ বোলাররা। ১৫৫ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেন টমাস রুরা।

২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশকে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে সুপার সিক্সের দুটি ম্যাচই জিততে হতো।  ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন জাওয়াদ আবরার। কিন্তু তৃতীয় বলে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন। রিফাত বেগ ও আজিজুল হাকিমের ব্যাটে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে বাংলাদেশ। ৩৬ বলে ৩১ রান করে ফেরেন রিফাত। তার পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ১৯তম ওভারে বিদায় নেন আজিজুল ও কালাম সিদ্দিকি। ২ উইকেটে ৭১ রান থেকে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ৮ উইকেট হারায় দলটি ৬৫ রানে।

জয়ের জন্য ১৩৭ রান তাড়া করতে নামা ইংল্যান্ডকে তৃতীয় ওভারে ধাক্কা দেন আল ফাহাদ। ফিরিয়ে দেন ওপেনার মুরসকে। এর পর নবম ওভারে আরেক ওপেনারকে ডাউকিন্সকে (২৭) সাজঘরের পথ ধরান। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তৃতীয় উইকেটে বেন মেইস ও টমাস রু জুটি বেঁধে ৭৮ রান যোগ করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ৩৪ রান করা মেইসকে সাজঘরের পথ দেখান সামিউন বাশির। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক টমাস রু ২ ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

 

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ