🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক বছরের জন্য নিষিদ্ধ করা হল বাংলাদেশের অন্যতম সেরা মহিলা শুটার কামরুন নাহার কলিকে। বাংলাদেশ শুটিং ফেডারেশন তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে। শুটিং ফেডারেশন সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

যৌন হেনস্তার প্রতিবাদ করেছিলেন বাংলাদেশের এই শুটার। তারপরেই কয়েকমাস আগে কলিকে সাময়িক বহিষ্কার ও তাঁর অভিযোগের নেপথ্যের কারণ নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল চিঠি। সেই চিঠি পেয়ে কলি নিজের অবস্থান ব্যাখ্যা করলেও ফেডারেশনের তা গ্রহণ করেনি। ঠিক এই কারণে কোড অফ কন্ডাক্ট নিয়ম ভঙ্গের কারণে এক বছরের জন্য তাঁর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আরও পড়ুন: মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

প্রসঙ্গত, কলি বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছিলেন।  তার এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে বহিস্কার করেছিল। তবে তাঁকে বের করে দেওয়া হলেও সাজ্জাদের যথেষ্ট প্রভাব রয়েছে ফেডারেশনে। এমনটাই জানা গিয়েছে। অনেকেই বলছেন সাজ্জাদর বিরুদ্ধে অভিযোগ আনার কারণেই কলি প্রতিহিংসার স্বীকার। সেই কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য। বলা ভালো  বাংলাদেশের খেলার দুনিয়ায় এই অভিযোগ নতুন নয়। এর আগে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের  প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মহিলা ক্রিকেট  টিমের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম। এই নিয়েও কম জলঘোলা হয়নি। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, এবার জন্মভূমির বিরুদ্ধেই খেলবেন এহসান

প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের, নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টেক্কা ডাচেদের

নির্বাচনের আগেই অশান্তি শুরু বাংলাদেশে, চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সন্ত্রাসীদের

মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ