মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বেড়েছে উগ্রবাদ। নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। খুনের ঘটনা ঘটেছে পর পর। এবার সেই প্রমাণই মিলল।   ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের  ১৩তম স্থানে রয়েছে। ১৮২টি দেশের মধ্যে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪,  এটি বৈশ্বিক গড় স্কোরের ৪২ চেয়ে অনেক নিচে। অর্থাৎ এই রিপোর্ট প্রমাণ করেছে বর্তমানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে কতটা। 

 যদিও গত বছরের চেয়ে  বাংলাদেশের ১ পয়েন্ট উন্নতি হয়েছে যদিও সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ ।  ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম স্থানে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)  সকালে   ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামা এই তথ্য জানিয়েছেন। 

এই রিপোর্ট নিয়ে ইফতেখারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার কারণ হলো জুলাই গণ-অভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন। কিন্তু সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতিসহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার দৃষ্টান্ত তৈরি করতে পারেনি। আমরা একটা বড় সুযোগ হারালাম।’।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে  বাংলাদেশ ছাড়া আর কে কোন তালিকায় রয়েছে দেখে নিন…

 ৮৯ স্কোর পেয়ে ২০২৫ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক।

৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড

৮৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর

৯ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় যৌথভাবে শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া

১০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভেনেজুয়েলা

১৩ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন স্থানে আছে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ১০০-এর স্কেলে ভুটানের স্কোর ৭১, ভারত ও মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলঙ্কার  স্কোর ৩৫, নেপালের স্কোর ৩৪, পাকিস্তানের স্কোর ২৮ ও আফগানিস্তানের স্কোর ১৬।  

 

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!