নির্বাচনের আগেই অশান্তি শুরু বাংলাদেশে, চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সন্ত্রাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর মাত্র একটা দিন পরেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর এটাই হতে চলেছে প্রথম ভোট। তবে তার আগে বাংলাদেশ জুড়ে বেড়েছে উত্তাপ। একাধিক জায়গা থেকে মিলছে অশান্তির খবর। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গাতে। তেমনই একটি ঘটনার খবর সামনে এসেছে। জানা গিয়েছে রাতের অন্ধকারে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার (৯ জানুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাত ২টো থেকে ভোররাতের মধ্যে ঘটনাটি ঘটেছে।  তিনি জানিয়েছেন দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে নির্বাচনী কেন্দ্র এই চার বিদ্যালয়ের  ঘরের ভেতরে তা ছুড়ে মারে।   বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকাজুড়ে ব্যপক আতঙ্ক ছড়ায়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার নেপথ্যে রয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত করছে পুলিশ। আগুন লাগানোর পরেই ওই ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  পুলিশ সুপার আরও জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন,  তার জন্য ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

 

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র