দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোট পাওয়ার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই অজি অধিনায়ক!

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। হাতের কব্জিতে চোট পাওয়ায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে অনিশ্চিত অজি অধিনায়ক প্যাট কামিন্স। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে ঘোষণা হতে পারে।

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। আর ওই বিশ্বকাপের আগেই তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া। মূলত বিশ্বকাপের আগে ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে আসছেন অজি ক্রিকেটাররা। আগামী ২২ সেপ্টেম্বর পঞ্জাবের মোহালিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের।

শনিবার অস্ট্রেলিয়ান সংবাদপত্র ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময়েই  বাঁ হাতের কব্জিতে চোট পেয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কারণে পুরো টেস্টেই বা হাঁতে বিশেষ প্যাড ব্যবহার করেছিলেন। তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা চিকি‍ৎসক টিমের আশঙ্কা কামিন্সের কব্জি ভেঙ্গেছে। যদি কব্জি সত্যিই ভেঙ্গে থাকে তাহলে সুস্থ হতে অনেকটাই সময় লাগবে। চোট সারিয়ে যাতে বিশ্বকাপে খেলতে পারেন তাই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন অজি অধিনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ