ফের নজির গড়লেন বোপান্না, কিন্তু কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়া ওপেনে এবার ফাইনালে গেলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। সেমিফাইনালে বোপান্না-এবডেন জুটি হারাল থমাস ম্যাহ্যাক ও ঝাং জিসেন জুটিকে। অস্ট্রেলিয়া ওপেন ডবলসে ফাইনালে উঠে ফের রেকর্ড গড়লেন বোপান্না-এবডেন জুটি। সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসাবে গ্রান্ড স্লাম ফাইনালে উঠলেন বোপান্না।

এদিন প্রথম সেটে বোপান্না-এবডেন জুটি জেতেন ৬-৩ গেমে। এরপর প্রতিপক্ষ থমাস ম্যাহ্যাক ও ঝাং জিসেন ম্যাচে ফিরে আসেন। থমাস ম্যাহ্যাকের জুটি দ্বিতীয় সেট জেতে ৬-৩ গেমে। এরপর তৃতীয় সেটে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। সেই সময় ট্রাই ব্রেকারে তৃতীয় সেটের নিষ্পত্তি হয়। শেষ পর্যন্ত ১০-৭-এ সেটটি জিতে যান বোপান্না-এবডেন জুটি।

থমাস ও ঝাংয়ের জুটিতে হারিয়ে এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠলেন বোপান্না-এবডেনের জুটি। গত বছর ইউ এস ওপেনেও ফাইনালে খেলেছে এই জুটি। ইউ এস ওপেনের পর বছর শুরুতে আরেক গ্রান্ট স্লাম ফাইনালে উঠলেন বোপান্না জুটি। এর আগে ২০১৩ সালে একবার ইউ এস ওপেনের ফাইনালে উঠেছিল এই জুটি। কিন্তু ২০১৩ ও ২০২৩ সালে দুবারই শিরোপা জিততে পারেনি। অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে ওঠার পর বোপান্না জানান, ‘অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে উঠতে পেরে আমি অভিভূত। গত দুই দশক ধরে অনেক সাহায্য পেয়েছি। যা কিছু পেয়েছি, তা দেশকে উৎসর্গ করব।‘

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা খামেনি, লোকজনের সঙ্গে বসে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর