মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ব্রাজিলের, শেষ ষোলোয় ফ্রান্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বুধবার জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে। ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়ে ১৭ বার প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েও কাজের কাজ করতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। চোখের জলেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হল পেলের দেশের মহিলা ফুটবলারদের। ব্রাজিল না পারলেও শেষ ম্যাচে পানামাকে ৬-৩ গোলে  বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল ফ্রান্স।

নকআউট পর্বে যেতে হলে জামাইকার বিরুদ্ধে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে এদিন মাঠে নেমেছিল ব্রাজিল। মরণ-বাঁচনের ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় খেলতে থাকেন একের পর এক আক্রমণে জ্যামাইকার রক্ষণকে প্রতি মুহূর্তে কাঁপিয়েছে ব্রাজিল। কিন্তু কাঙ্খিত গোল পায়নি। ব্রাজিলের সঙ্গে ড্র করলেই পরের পর্বে পৌঁছনো যাবে এটা জানতে পেরে নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল জামাইকার মেয়েরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঝাঁপায় ব্রাজিলের মেয়েরা। কিন্তু জামাইকার রক্ষণ প্রাচীরে এসে বার বার প্রতিহত হয় সেই আক্রমণ। ৮১ মিনিটে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলারদের একজন মার্তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিল কোচ। একই সঙ্গে তিন খেলোয়াড়কে পরিবর্তন করে আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

অন্যদিকে, ড্র করলেই শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র মিলবে এমন সমীকরণ নিয়ে পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্রান্স। কিন্তু শুরুতেই চমকে দেয় পানামা। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় মার্তা কক্সের গোলে এগিয়ে যায়। গোল খেয়েই তেড়েফুড়ে খেলতে থাকেন ফরাসি ফুটবলাররা। ২১ মিনিটে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান মায়েলে লাকার। ২৮ ও ৩৭ মিনিটে জোড়া গোল করেন কাদিদিয়াতু দিয়ানি। প্রথমার্ধের ইনজুরি টাইমে লা গরেস পানামার জালে বল জড়িয়ে ব্যবধান করেন ৪-১। বিরতির পর ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন  দিয়ানি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে এক শোধ করে পানামা। ৮৭ মিনিটে ফের ফ্রান্সের জালে বল জড়িয়ে ব্যবধান কমান পানামার লিনেথ সেডানো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ লগ্নে পানামার জাল কাঁপিয়ে ফের ব্যবধান বাড়ান ভিকি বেছো।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা