আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের দুই খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি, দোহা: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ আটে ওঠার লড়াইয়ে নামার আগেই দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় গেব্রিয়েলা জেসুস ও অ্যালেক্স তেলেস। যদিও শনিবার বিকেল পর্যন্ত দুই খেলোয়াড়ের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে ব্রাজিল শিবির থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যেভাবে চোটের কারণে একের পর এক খেলোয়াড় ছিটকে যাচ্ছেন তাতে যথেষ্টই উদ্বিগ্ন ব্রাজিলের কোচ তিতে।

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, শুক্রবার রাতে বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে আলভেসরা। ওই ম্যাচে একমাত্র গোলটি ভিনসেন্ট আবু বাকার। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের ফুটবলারের ফাউলের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অ্যালেক্স তেলেস। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। চোট এতটাই ভয়াবহ যে অস্ত্রোপচার করতে হবে। একই ম্যাচে চোট পান দলের অন্যতম স্ট্রাইকার গেব্রিয়েলা জেসুস। চোটের কারণে চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। অবশ্য ক্যামেরুনের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নেমেছিলেন। কিন্তু ম্যাচের পরেই ডান হাঁটুতে ব্যাথা অনুভব করেন তিনি। ইতিমধ্যেই তাঁর এমআরআই করা হয়েছে। চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে জেসুসের। ফলে বিশ্বকাপে আর তার খেলা হচ্ছে না।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই চোট-আঘাতে জর্জরিত ব্রাজিল শিবির। নেইমার ছাড়াও দানিলো এবং লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রোই চোট পেয়েছেন। যদিও নেইমার ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছেন ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দলের তারকা স্ট্রাইকার মাঠে নামবে কিনা, তা  নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ