পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, ইতিহাস গড়ল নরওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ জার্সি: ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়রদের কাছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে গেল সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হলান্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন নেইমার জুনিয়। তাতে ব্যবধান কমেছে মাত্র। কোন্ও লাভ হয়নি। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

রবিবার (৫ জুলাই) নিউ জার্সিতে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে নরওয়ে। সেলেসাওদের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের চার মিনিটেই নরওয়ের প্যাট্রিক বার্গ জালে বল জড়িয়েছিলেন। কিন্তু আলেকজান্ডার সোরলথ অফসাইডে থাকায় সেই গোল বাতিল করেন রেফারি। এর পরে ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ব্রাজিলের ম্যাথাউস কুনহা।  স্লাইডিং ট্যাকলে তাঁকে প্রতিহত করেন নরওয়ের ক্রিস্টোফার আয়ের। মাটিতে পড়ে গিয়ে পেনাল্টির জোরালো দাবি জানান কুনহা। প্রথমে সেই আর্জি খারিজ করে দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত নেন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। তাঁর শট ঠেকিয়ে দিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। পেনাল্টি থেকে গোল রুখে দেওয়ার পরে আরও আগ্রাসী হয়ে ওঠে নরওয়ে। অধিকাংশ সময়ে নিজেদের দখলে বল রেখে ব্রাজিলের রক্ষণ ভাঙার চেষ্টা চালান। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে কার্যত ‘বোতলবন্দি’ করে রেখেছিলেন মারকিনিয়োস ও তাঁর সঙ্গীরা।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ।  ৩১ মিনিটে মার্তিনেল্লির নিচু ক্রস পা বাড়িয়ে প্রতিহত করেন নিল্যান্ড। ৩৮ মিনিটে দূর থেকে নেওয়া শটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন হলান্ড। কিছুক্ষণ পর মার্টিন ওডেগার্ডের শটও প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে। ৪১ মিনিটে  বক্সের মধ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিয়ুসের নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভাল সুযোগ পান ওডেগার্ড। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেই শট ফিরিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়।

বিরতির পর পরই ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ডের শট রুখে দিয়ে ব্রাজিলের নিশ্চিত পতন রোধ করেন অ্যালিসন।  নরওয়ের বিরুদ্ধে নতুন গতি আনতে ৫৮ মিনিটে ম্যাথাউস কুনহার বদলে এনদ্রিককে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলেত্তি। মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন এনদ্রিক। কিন্তু ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে গোলরক্ষককে এক পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। ৬২ মিনিটে দারুণ টাইমিংয়ে পাঞ্চ করে বল বিপদমুক্ত করেন অরিয়ান নিল্যান্ড। প্রায় ২০ গজ দূরে বল পেয়ে শট নেন রায়ান। আবারও পরীক্ষায় পড়তে হয় নিল্যান্ডকে, আর দারুণ এক সেভে দলকে রক্ষা করেন নরওয়ের গোলরক্ষক।  ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণের মাঝেই বদলে গেল ম্যাচের রং। ৭৯ মিনিটে বাঁ দিক থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রসে বক্সের মাঝখানে উঠে দুর্দান্ত হেডে অ্যালিসনকে পরাস্ত করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। এনদ্রিকের একটি বল ক্লিয়ার করতে গিয়ে ক্রিস্টোফার আজের প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন। কিন্তু নিল্যান্ডের অসাধারণ সেভের পর বল পোস্টে লেগে ফিরে আসে। কাসেমিরোও সহজ একটি সুযোগ নষ্ট করেন। ব্রাজিল যখন সমতার জন্য মরিয়া, তখনই ফের আঘাত হানেন হলান্ড। ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর শক্তিশালী বাঁ পায়ের শট অ্যালিসনকে পরাস্ত করে জালে জড়ায়। যোগ করা সময়ে কাসেমিরোকে বক্সের মধ্যে ফাউল করায় ফের মতো পেনাল্টি পায় সেলেসাওরা। এবার আর ভুল করেননি নেইমার। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২–১ করেন তিনি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক