মোহনবাগানে ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন রোবিনহো, ইস্টবেঙ্গল কোচের শিষ্য এবার প্রতিপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর প্রিয় শিষ্য এবার খেলবে প্রতিপক্ষ মোহনবাগানের হয়ে। সবুজ মেরুন ব্রিগেডে নতুন বিদেশি হিসেবে চূড়ান্ত হয়েছে রবসন রোবিনহোর নাম। ব্রাজিলের সাওপাওলো লিগে নেইমার জুনিয়রের বিরুদ্ধে খেলেছেন এই স্ট্রাইকার। তাই তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছে মোহনবাগান।

জানা গিয়েছে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর প্রিয় শিষ্য রবসন রোবিনহো। ব্রুজোর অন্যতম ভরসার জায়গা তিনি। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ থাকার সময় ভরসার জায়গা তৈরি হয়েছিল। ইস্টবেঙ্গলের হয়ে প্রিয় শিষ্যকে খেলাতে চেয়েছিলেন ব্রুজো। কিন্তু গুরুর প্রস্তাব সরিয়ে রেখে সবুজ মেরুন শিবিরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবসন। ৩০ বছরের এই স্ট্রাইকার নেইমার জুনিয়ারের বিরুদ্ধে খেলেছেন। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি খেলোয়াড় হিসাবে খেলতে চলেছেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় রবসনের ফল অত্যন্ত সন্তোষজনক ছিল। ৩ বছরে ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। ওই সময়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬৪টি গোল। বল পাস করে দিয়ে সতীর্থদের সাহায্য গোল করিয়েছেন ৪৯টি। রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণ আরও শক্তিশালী হবে।

সবুজ মেরুন শিবিরে যোগ দেওয়ার পর রবসন জানিয়েছেন, মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের সফল ক্লাবের মধ্যে অন্যতম এটি। মোহনবাগানের বিরুদ্ধে যেভাবে খেলেছেন, সেইভাবেই সবুজ মেরুন জার্সিতেও আগুন ঝড়াতে চাইছেন তিনি। গত বছর মোহনবাগান ভারতের সেরা দু’টি লিগ-কাপ চ্যাম্পিয়ন হয়েছে। গত পাঁচ বছরে মোহনবাগানের মতো সাফল্য অন্য কোনও ক্লাবের নেই। জাতীয় দলের বেশিরভাগ ভাল খেলোয়াড় এই দলের হয়ে খেলছেন। তাই তাঁদের সতীর্থ হয়ে ক্লাবকে আরও সাফল্য এনে দিতে চান তিনি। ব্রাজিলীয় স্ট্রাইকারের ফিটনেসের সমস্যা নেই।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের