আচমকা বেঁচে উঠলেন মৃত ফুটবলার, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের প্রাণ নাকি এই আছে এই নেই। যদি উল্টোটা হয়, মানে এই নেই এই আছে- তাহলে কেমন হয়? তেমনটাই তো হল বুলগেরিয়ায়। খেলার প্রস্তুতি শেষে আরদা কারজালির খেলোয়াড়রা মাঠে নামছেন। লেভস্কি সোফিয়ার বিপক্ষে খেলা। এমন সময় খবর এল ক্লাবেরই প্রাক্তন ফুটবলার পেতকো গানশেভ আর নেই। স্বভাবতই মাঠে নেমে আরদার খেলোয়াড়রা প্রাক্তন ফুটবলারের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন। সকলের মন খারাপ। হঠাৎ খবর এল যার জন্য শোকপালন তিনি দিব্যি বেঁচে বর্তে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার ১৬ মার্চ বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে। আরদা কারজালি সেখানকার প্রথম সারির ক্লাব। তাঁদের কাছেই খবর আসে প্রাক্তন ফুটবলার পেতকো গানশেভ প্রয়াত হয়েছেন। এদিকে রবিবারই ছিল আরদা কারজালি বনাম লেভস্কি সোফিয়ার ম্যাচ। ম্যাচ শুরুর আগে পেতকো গানশেভের জন্য এক মিনিট নীরবতা পালন করেন আরদা কারজালির ফুটবলাররা।

তারপর যথারীতি ম্যাচ চলে। খেলা শেষ হওয়ার আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ ভক্ত-সমর্থকদের জানায় পেতকো গানশেভ মারা যাননি। তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ক্লাবের কাছে পৌঁছেছিল।  ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের প্রাক্তন আরদা ফুটবলার পেতকো গানশেভ, তাঁর পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’

প্রসঙ্গত, লেভস্কির বিপক্ষে আরদার ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের