যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ কলকাতা হাইকোর্টের, জোর ধাক্কা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতীতে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ঘটা অবাঞ্ছিত ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফে যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে তাতে হস্তক্ষেপ করল না উচ্চ আদালত। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘আইন মেনেই সিট গঠন হয়েছে। তদন্তের এই অবস্থায় সিট যে পক্ষপাতদুষ্ট, তা বলা যায় না।’ হাইকোর্টের রায়ে এদিন জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএমের আইনজীবী নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ‘রাম-বাম জোটের মুখ পুড়েছে।’

গত ১৪ ডিসেম্বর শনিবার ‘G.O.A.T’ সফরের অংশ হিসাবেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁকে গ্যালারি থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না বলে হুলুস্থুলু বাঁধিয়ে দেয় দর্শকদেরএকাংশ। মাঠের ভিতরে ঢুকে নজিরবিহীন তাণ্ডব চালায়। উগ্র  দর্শকদের নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। মাত্র ২২ মিনিট মাঠে ছিলেন মেসি।ওই ঘটনায় ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তে গঠিত হয় সিট।                        রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী ও‌ অন্যান্যরা।  এদিন মামলার রায়  দিতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য গঠিত সিট তদন্ত চালিয়ে নিয়ে যাবে। মামলাকারীদের আবেদন মেনে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্ত না-দিলেও রাজ্য এবং আয়োজক সংস্থাকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে হাই কোর্ট। আগামী ফেব্রুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

 

রাতভর তল্লাশি চালিয়ে অবৈধ মদের কারবারি ভাঙল হাওড়া পুলিশ, আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়