আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার রাতে ইউরো অভিযান শুরু পর্তুগাল, ইতিহাস গড়ার সামনে রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি: আট বছর বাদে ফের শিরোপা জয়ের লক্ষ্যে মঙ্গলবার রাতে ইউরো অভিযানে নামছে পর্তুগাল। লাইপজিগ স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-ব্রুনো ফার্নান্ডেজরা। প্রথম ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে রাজি নন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার মিশেলের উপরেই ভরসা রাখছেন তিনি।

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এক অনন্য নজির গড়তে চলেছেন সিআর সেভেন। ইউরোর ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি টানা ছয়বার প্রতিযোগিতায় নামবেন। ইতিমধ্যেই ইউরোতে সর্বাধিক ম্যাচ খেলার পাশাপাশি সর্বাধিক গোলদাতার নজির নিজের ঝুলিতে পুরেছেন রোনাল্ডো। ফলে নয়া ইতিহাস গড়ার ম্যাচটিকে অবিস্মরণীয় করে রাখতে তিনি কতটা জ্বলে ওঠেন তার দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

২০১৬ সালে শেষ বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। তার পরে অধরাই থেকে গিয়েছে শিরোপা। চলতি ইউরোর বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-ব্রুনো ফার্নান্ডেজদের। ইউরোর বাছাইপর্বে দলের সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল অধিনায়ক। ২০২২ সালে কাতার বিশ্বকাপে থাকা দলের ২১ জন খেলোয়াড়কে ইউরোর স্কোয়াডে রেখেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষা‍ৎকারে এগিয়ে পর্তুগাল। তবে অতীতের রেকর্ড নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ব্রুনো ফার্নান্দেজ-বার্নার্দো সিলভারা।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ