স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। তবে ছোট দ্বীপ রাষ্ট্রের এমন সাফল্যের পিছনে বাংলাদেশেরও অবদান রয়েছে। কীভাবে? স্পেনের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে ইতিহাস গড়া কেপ ভার্দের ফুটবলারদের গায়ে ছিল ‘মেড ইন বাংলাদেশ’ জার্সি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পায়। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি কিংবা পর্তুগালের পতাকায় ছেয়ে যায় শহর থেকে গ্রাম। জার্সির বাজারও হয়ে ওঠে জমজমাট। কিন্তু অনেকেই জানেন না, বিশ্ব ফুটবলের এই বিশাল বাজারে বাংলাদেশের অবদান শুধু সমর্থক হিসেবে নয়, উৎপাদক হিসেবেও ক্রমশ বাড়ছে।

ফুটবল বিশ্বে কেপ ভার্দে খুব পরিচিত নাম নয়। জনসংখ্যা মাত্র কয়েক লাখের এই দেশটি বিশ্বকাপে অংশ নিয়েই পৌঁছেছে আলোচনার শীর্ষে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর তাদের নাম এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। আর সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের কাহিনি । সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলোর উৎপাদন হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়। আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা এসব জার্সি বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ব্যবহৃত হচ্ছে। ফলে কেপ ভার্দের সাফল্যের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নামও। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়। ইউরোপ ও আমেরিকার নামী ব্র্যান্ডগুলোর পোশাক উৎপাদনে বাংলাদেশের কারখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ক্রীড়া পোশাক উৎপাদনেও এই দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  বিভিন্ন আন্তর্জাতিক ক্লাব ও ক্রীড়া সংস্থার জন্য জার্সি, ট্রেনিং কিট এবং স্পোর্টসওয়্যার তৈরি হচ্ছে বাংলাদেশে। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের গোলরক্ষক ও রক্ষণভাগ যেভাবে লড়াই করেছে, তাতে ফুটবলবিশ্বে নতুন করে সম্মান আদায় করেছে দলটি। আর সেই ঐতিহাসিক ম্যাচের ছবিগুলোতে দেখা গেছে বাংলাদেশের তৈরি জার্সি। ফুটবল মাঠে বাংলাদেশের জাতীয় দল না থাকলেও দেশের শ্রম, দক্ষতা ও শিল্পের প্রতিনিধিত্ব ফুটে উঠেছে বিশ্বকাপের আলোয়। বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা কতদূর যাবে, তা সময়ই বলে দেবে। তবে স্পেনকে রুখে দেওয়া ম্যাচটি ইতোমধ্যেই তাদের ফুটবল ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। আর সেই ইতিহাসের পাতায় নীরবে লেখা রইল বাংলাদেশের নামও। বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতি এবার গোল কিংবা ট্রফিতে নয়, বরং লেখা থাকবে নিখুঁত কারিগরির জন্য। 

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি