আজ কেরিয়ারের শেষ ম্যাচ, ঝুলনকে জড়িয়ে কেঁদে ফেললেন হরমনপ্রীত

দলের তরফ থেকে দেওয়া হয় বিদায় সম্বর্ধনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জীবনের প্রথম ভালোবাসা। সেই ভালোবাসার সঙ্গে আজ যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ঝুলন গোস্বামী, যার সাক্ষী থাকবে ঐতিহাসিক লর্ডস। আজকের পর ঝুলনকে আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ধরনের ফরম্যাটেই দেখতে পাওয়া যাবে না। ঝুল গোস্বামী আগেই জানিয়েছিলেন, লর্ডসের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর তিনি অবসর গ্রহণ করবেন। স্কোয়াড মাঠে নামলে দেখা গেল অধিনায়ক হরমনপ্রীত কাঁদছেন। তাঁর পিঠে হাত ঝুলনের। অধিনায়ককে বুকে টেনে নিলেন। হরমনপ্রীত তখনও অঝোর ধারায় কেঁদে চলেছেন।

এই কান্না স্বাভাবিক। হরমনপ্রীতকে ভারতীয় মহিলা দলে অন্তর্ভুক্ত করার পিছনে যে ঝুলনের অবদান রয়েছেন। সেই সময় ঝুলন অধিনায়ক। খেলোয়াড় থেকে অধিনায়কের আসন– এই সুদীর্ঘ পথে ঝুলন ছিলেন তাঁর সব থেকে বড়ো শুভানু্ধ্যায়ী। শুধু ক্রিকেটের সঙ্গে নয়, সরকারিভাবে দলের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে ঝুলনের।

মাঠে নামার আগে দলের তরফ থেকে ঝুলনকে দেওয়া হয় বিদায় সম্বর্ধনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঝুলনের গলা আবেগে জড়িয়ে যায়। ঝুলন বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড, আমার বন্ধু, পরিবার, আমার কোচ – সকলের কাছে ঋণী রইলাম। আজ যেখানে আমি পৌঁছেছি, এরা না থাকলে সেটা আমার পক্ষে কোনওভাবেই সম্ভব হত না। প্রত্যেকে আমায় সুযোগ করে দিয়েছেন। মনে পড়ছে সেইদিনটার কথা, যেদিন প্রথম আমি খেলতে নেমেছিলাম। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর আজ কেরিয়ারের শেষ ম্যাচ সেই ইংল্যান্ডের বিরুদ্ধে। দীর্ঘ ২০ বছরের ক্রিকেট জীবনের প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। মাঠে আমি নিজেকে অত্যন্ত নিষ্ঠুর করে তুলতে ভালোবাসি।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের