বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিন নেইমার, চাইছেন কোচও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের কালো সোনা হয়ে উঠে এসেছেন নেইমার। ক্লাব ফুটবলে আগে বার্সার হয়ে খেলেছেন তিনি। ইদানিং শরীরটা তেমন ভাল যাচ্ছে না নেইমারের। কিছুতেই ফিট থাকতে পারছেন না যেন।  কার্লো আনচেলত্তির অধীনে একাধিক ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু আনচেলত্তির দলেও জায়গা পাননি নেইমার। এই নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এটাও ঠিক শরীর সম্পূর্ণ ফিট না থাকার কারণেই সেলেসাওদের দলে জায়গা হয়নি নেইমারের। তাই বলে যে আনচেলত্তি ভুলে গিয়েছেন শিষ্যকে তেমন নয়। বরং ২০২৬ সালের বিশ্বকাপের জন্য নেইমারকে ভালভাবে তৈরি হতে বলেছেনতিনি।

ক্লাব ফুটবলের থেকেও যে দেশের জন্য খেলা বেশী গর্বের ও প্রয়োজনীয় তা অক্ষরে অক্ষরে জানেন আনচেলত্তি। তাই প্রথম থেকেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে বলেছেন কোচ। সম্প্রতি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ইতালিয়ান কোচ। আনচেলত্তির কথায়, ‘নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনও সময় আছে, সে যেন নিজেকে ভালভাবে প্রস্তুত করে।’

কেরিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। জখম যেন তাঁর পিছু ছাড়ে না। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। কিন্তু নামেই খেলছেন। ইনজুরির কারণে গত পাঁচ মাসে মাত্র ১২ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। গোল করেছেন তিনটি। এখন অবশ্য চোট সেরেছে। স্যান্টোসের সঙ্গে আরও ছয় মাস চুক্তি বাড়িয়েছেন। এর আগে জুনেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর অবধি বাড়ানো হয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের