ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জয়রথ থামল লাল-হলুদ ব্রিগেডের। ইস্টার্ন রেল ও উয়াড়ির জালে পাঁচ গোল করে পোরার পরে বৃহস্পতিবার ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল বিনো জর্জের শিষ্যদের। ফের একবার ধারাবাহিকতার অভাব দেখা গেল ইস্টবেঙ্গল খেলোয়াড়দের।

এদিন খেলা শুরুর পর থেকেই আগ্রাসী ভূমিকায় খেলতে শুরু করে ভবানীপুরের জবি জাস্টিন, জিতেন মুর্মু, সুভাষ সিংহরা। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে লাল-হলুদের রক্ষণে। বেশ কয়েক বার গোল করার মতো সুবর্ণ সুযোগ পেয়েছিল। চাপে পড়ে বেশ কয়েকবার ভুলও করে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৩১ মিনিটের মাথায় সুভাষকে লক্ষ্য করে মাপা ক্রস রাখেন জিতেন। ওই বল প্রতিহত করতে গোল ছেড়ে বেরিয়ে আসেন লাল-হলুদের গোলরক্ষক আদিত্য পাত্র। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। বল জালে রাখতে সফল হন সুভাষ। গোল খেয়ে কিছুটা তেড়েফুড়ে ওঠে ইস্টবেঙ্গল। কিন্তু গোল শোধ করতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভবানীপুর। দলের খেলোয়াড়দের খেলায় এতটাই বিরক্ত হন লাল-হলুদ কোচ বিনো জর্জ যে বেশ কয়েক বার মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।

দ্বিতীয়ার্ধে সার্থক গোলুইকে তুলে তন্ময় দাসকে নামান লাল-হলুদ কোচ। আর তাতেই আক্রমণের ঝাঁজ বাড়ে। দীপ, তুহিন, তন্ময়েরা একের পর এক আক্রমণ করতে থাকেন। ৫৪ মিনিটে সমতা ফেরান দীপ সাহা। গোল শোধের পরে ভবানীপুরের রক্ষণে একের পর এক আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন লাল-হলুদের ফুটবলাররা। কিন্তু কাঙ্খিত গোল পাননি। শেষ মুহূর্তে বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। দীপের শট সামান্যের জন্য পোস্টের বাইরে যায়। এদিনে ম্যাচের পর পয়েন্ট তালিকায় শীর্ষে ভবানীপুর। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক