সিটি-আর্সেনালের পর চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা রয়েছে ম্যান ইউ এবং নিউ ক্যাসেল-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে বেশ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সাপ-লুডোর লিগ টেবিলে কখনও ১ নম্বরে আর্সেনাল আবার কখনও ম্যান সিটি উঠে আসছে। এতসবের মাঝেও সবার চোখ কিন্তু রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের দিকে। কেননা ব্রিটিশ ফুটবল লিগ থেকে চারটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। সেক্ষেত্রে সিটি এবং আর্সেনাল পাকাপাকিভাবে টিকিট জোগাড় করে নিলেও বাকি দুটি দল হিসেবে কারা খেলবে তা নিয়েই চলছে জোর জল্পনা।

বাকি দুটি দলের জায়গা নিয়ে ইতিমধ্যেই লড়াই চলছে ৬টি দলের মধ্যে। এই দলগুলি হল নিউক্যাসল ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, অ্যাস্টনভিলা, ব্রাইটন। কাজেই শেষ পর্যন্ত কে পাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার তা অবশ্য সময়ই বলবে।

তবুও তার মধ্যে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে থাকা নিউ ক্যাসেলের তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা রয়েছে। কেননা তাদের বাকি রয়েছে আরও পাঁচটি ম্যাচ। সেক্ষেত্রে তারা যদি পাঁচ ম্যাচ থেকে মোট ৯ পয়েন্ট তুলে নিতে পারে তাহলেই কেল্লা ফতে। দীর্ঘ দুই দশক পর আবার সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমানের দল খেলতে পারবে চ্যাম্পিয়ন্স লিগ।

আরও জানতে পড়ুন: তিনটি সেঞ্চুরি করলেও ফকরকে ভুল শুধরে নেওয়ার পরামর্শ রামিজের

অন্য দিকে নিউ ক্যাসেলের থেকে ২ পয়েন্ট পিছিয়ে অর্থাৎ ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের হাতে রয়েছে ৬টি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা পেতেল গেল এরিক টেন হাগের দলের দরকার আর ১১ পয়েন্ট। তাহলেই তাদের চার নম্বরে থাকা নিশ্চিত হয়ে যাবে। মিলবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও।

তাই বিশেষজ্ঞরা মনে ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনালের পর ইংল্যান্ড থেকে বাকি দুটি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে নিউ ক্যাসেল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এখন দেখার বিষয় তৃতীয় দল হিসেবে এই দুটি দলই শেষ পর্যন্ত ছাড়পত্র আদায় করে, নাকি অন্য কোনও দল জায়গা করে নেয় সেটা অবশ্য সময়ই বলবে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি