‘বাঁচা-মরার’ লড়াইয়ে বুধে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। রেকর্ড রান তুলেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে। আর দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হারতে হয়েছে আফগানিস্তানকে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বৃষ্টিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলের উপরেই চাপ বেড়েছে। আজকের ম্যাচে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে বাঁচা-মরার লড়াইয়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নামছেন জস বাটলার-হাশমাতুল্লাহ শাহিদিরা। তবে খানিকটা এগিয়ে থেকেই মাঠে নামবেন ইংলিশরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৬৫ রানের দুরন্ত ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। রান পেয়েছেন জো রুটও। তবে ওপেনার ফিল সল্ট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনরা রান পাননি। যা অবশ্যই চিন্তায় রাখবে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে। প্রতিদিনই বেন ডাকেট রান পাবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। তাই আজকের ম্যাচে আফগানদের বিরুদ্ধে ফিল সল্টরা বড় রানের ইনিংস খেলতে না পারলে বিপাকে পড়তে হবে ইংল্যান্ডকে। ব্যাটারদের চেয়েও বোলারদের পারফরম্যান্স চিন্তায় রাখছে ইংল্যান্ড অধিনায়ককে। জোফ্রা আর্চার-মার্ক উড-ব্রাইডন কার্সরা অকাতরে রান দিয়েছেন। অস্ট্রেলিয়ার দুর্বল ব্যাটিং লাইন আপের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন। ফলে আজকে বল হাতে নিয়ন্ত্রিত বল না করলে কপালে অশেষ দুর্গতি লেখা থাকবে।

অন্যদিকে, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রহমত শাহ বাদে আর কোনও আফগান ব্যাটার লড়াই চালাতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ-মহম্মদ নবি-হাশমাতুল্লাহ শাহিদিরা চরম ব্যর্থ হয়েছিলেন। ব্যাটারদের পাশাপাশি বল হাতেও জঘন্য পারফরম্যান্স করেছিলেন। ফজলহক ফারুখি-আজমাতুল্লাহ ওমরজাইরা-নূর আমেদরা প্রত্যাশিত বোলিং করতে পারেননি। ফলে আজকের ম্যাচে আফগান ব্যাটার ও বোলারদের নিজেদের মেলে ধরতে হবে। না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত। ফলে বুধে এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকতে পারেন গদ্দাফি স্টেডিয়ামের দর্শকরা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে