প্রতীক্ষার শেষ, ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১২ বছর বাদে নিউজিল্যান্ডকে উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। তাও অপরাজিতভাবে। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল কিউইরা। জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ৬ বল বাকি থাকতেই হাতে চার  উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২৫ বছর আগে ফাইনালে কিউইদের কাছে হারার বদলাও নিল রোহিতরা। তবে নিউজিল্যান্ডের সান্ত্বনা পুরস্কার প্রতিযোগিতার সর্বাধিক উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রহকারী দুজনেইই দলের। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি (১০ উইকেট)। আর সর্বাধিক রান করেছেন ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র (২৬৩ রান)।

জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। দ্বিতীয় বলেই কাইল জেমিসনের বলে ছক্কা হাঁকান ভারত অধিনায়ক। দুজনেই সাবলীল ভঙ্গিতে খেলে প্রথম পাওয়ার প্লে-তে ৬৪ রান তোলেন। রোহিত ও শুভমন ক্রিজে যত থিতু হয়েছেন ততই চাপ বেড়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। আগ্রাসী মেজাজে খেলেই চচলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। ৪১ বলে ৫০ করেন তিনি। ভাল খেলতে থাকা শুভমন গিল মিচেল স্যান্টনারের বলে ক্যাচ তুলেছিলেন। লাফিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভারতের ওপেনারকে ফেরালেন গ্লেন ফিলিপ্স। ৫০ বলে ৩১ রান করে ফেরেন শুভমন। তিন নম্বরে নেমে সমর্থকদের হতাশ করেন বিরাট কোহলি। মাত্র এক রান করে দ্বিতীয় বলেই ফিরে যান। মাত্র চার বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক রোহিত ও শ্রেয়স আইয়ার সেই চাপ খানিকটা সামাল দেন। ভাল খেলতে থাকা রোহিত অবশ্য রাচিন রবীন্দ্রকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করে যান ৮৩ বলে ৭৬ রান। ভারত অধিনায়কের ইনিংস সাজানো ছিল তিনটি ছক্কা ও সাতটি চারে। রোহিত ফেরার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন বরাবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলা শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেটে অক্ষর পটেলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। যদিও লং অফে শ্রেয়সের লোপ্পা ক্যাচ ছাড়লেন জেমিসন। জীবন পাওয়ার পরে আরও মারমুখি হয়ে ওঠেন। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শ্রেয়স। আউটের আগে করেন ৬২ বলে ৪৮ রান।

শ্রেয়স আউট হওয়ার পরে অক্ষরের সঙ্গে জুটি বাঁধেন লোকেশ রাহুল। দুজনে কিউই বোলারদের শাসন করে দলকে এগিয়ে নিয়ে যান। ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৪২তম ওভারে অক্ষরকে ফেরান ব্রেসওয়েল। ৪০ বলে ২৯ রান করে ফেরেন ভারতের অলরাউন্ডার। এর পরে লোকেশের সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পাণ্ড্য। দুজনে আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। ১৭ বলে ১৮ রান করে ফেরেন হার্দিক। তাতে আবশ্য কোনও সমস্যা হয়নি। রাহুল ও রবীন্দ্র জাদেজা এক ওভার বাকি থাকতেই জয় এনে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটান। ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রাহুল। অন্যদিকে জাদেজা ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েল ও স্যান্টনার দুটি করে উইকেট নেন।

 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ