ডাকেটের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন ইব্রাহিম জাদরান

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: মাত্র চার দিনের মধ্যেই বেন ডাকেটের রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। লাহোরের যে মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার নজির গড়েছিলেন বেন ডাকেট সেই মাঠেই বুধবার (২৬ ফেব্রুয়ারি) নয়া রেকর্ড গড়লেন জাদরান। তাও আবার বেন ডাকেটের দলেরই বিরুদ্ধে। মাঠে দাঁড়িয়ে তাঁর গড়া রেকর্ড ভেঙে দেওয়ার সাক্ষী থাকলেন ডাকেট। এগিয়ে গিয়ে তিনি অবশ্য সর্বোচ্চ রানের নয়া মালিককে ধন্যবাদও জানিয়েছেন।এদিন শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সর্বাধিক রান করার মালিকই হননি জাদরান, প্রথম আফগান ব্যাটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করার নজিরও গড়েছেন। ১৪৬ বলে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন আফগান ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে।        

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মাত্র ১৩২ বলে মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার। ওই ম্যাচে শেষ পর্যন্ত ১৪৩ বলে ১৬৫ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন ডাকেট। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও তিনটি ছক্কায়। আর তাঁর দুর্দান্ত এবং অবিশ্বাস্য ইনিংসের উপরে ভর করেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করার রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। যদিও সেই রেকর্ড ভেঙে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল আস্ট্রেলিয়া। তাও আবার জস ইংলিসের অবিশ্বাস্য ইনিংসের উপরে ভর করে।   

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আগে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ব্যাটার ন্যাথান অ্যাশলের ঝুলিতে। ২০০৪ সালে ওভালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি ১৪৫ রানে অপরাজিত ছিলেন।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার