রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের কাছে হেরে বিদায় নিল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: একদিনের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফের জাদু দেখাল আফগানরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গদ্দাফি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জস বাটলারদের আট রানে হারিয়ে শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে রইলেন মহম্মদ নবী-রশিদ খানরা। উল্টোদিকে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ, পাকিস্তানের পর তৃতীয় দল হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংলিশরা। প্রথমে ব্যাট করে ইব্রাহিম জাদরানের নজির গড়া ইনিংসের সুবাদে সাত উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছিল আফগানিস্তান। জয়ের জন্য ৩২৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে গেলেন বাটলাররা। জো রুটের অনবদ্য ১২০ রানের ইনিংস ব্যর্থ হল।

জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতে-ই বিপাকে পড়ে যায় ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট (১২) ও জেমি স্মিথ (৯) দ্রুত ফিরে যান। ৩০ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ইংলিশরা। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন জো রুট ও আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়া বেন ডাকেট। কিন্তু এদিন বেশিদূর এগোতে পারেননি ডাকেট। ৪৫ বলে ৩৮ রান করে ফিরে যান। মিডল অর্ডারের কোনও ব্যাটার দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। হ্যারি ব্রুক (২১ বলে ২৫), বাটলার (৪২ বলে ৩৮), লিয়াম লিভিংস্টোনেরা (৮ বলে ১০)দলকে ভরসা জোগাতে ব্যর্থ হন। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে তিন জন আউট হন।

এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকা জো রুট একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। আফগান বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যান। জেমি ওভারটনকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা চালান। কিন্তু ভাল খেলতে খেলতে আচমকাই আউট হয়ে সাজঘরে ফেরেন রুট (১২০)। তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষের দিকে ওভারটন (২৮ বলে ৩২) এবং জোফ্রা আর্চার (৮ বলে ১৪) মরিয়া চেষ্টা চালান। কিন্তু তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি। ৪৯.৫ ওভারে ৩১৭ রানে শেষ হয়ে যায় ইংলিশদের লড়াই।

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?