ছুটি কাটিয়ে দেরিতে বেনজিমা ফেরায় ক্ষুব্ধ ক্লাবকর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি : মরশুম শুরুর আগে গত ২ জানুয়ারি নিজে্র ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়ার কথা ছিল করিম বেনজিমার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের ১৭ দিন পর ক্লাবে যোগ দেওয়ায় ক্ষুব্ধ হন ক্লাব কর্তারা।

জানা গিয়েছে, তিন সপ্তাহ আগে ছুটি কাটাতে গিয়েছিলেন এই ফরাসি ফুটবল তারকা। সেইসময় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। এরপরই ক্লাবের তরফে করিমের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এএফপি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার পর্যন্ত ছুটি কাটাতে মরিশাসে ছিলেন বেনজিমা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে ফেরেন তিনি।

সূত্রের খবর, ফরাসি এই খেলোয়াড় দেরিতে ফেরায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন ক্লাব কর্তারা। জানা গিয়েছে, বোর্ডের সঙ্গে এই বিষয়ে বৈঠক হবে। সেখানে ভবিষ্যত নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে করিম বেনজিমাকে দুবাইয়ের অনুশীলন ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আল ইত্তিহাদে যোগ দেওয়া করিম এখনও পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন। সম্প্রতি একটি সূত্র মারফত জানা যাচ্ছিল, দলবদল করতে চলেছেন করিম। তবে পরে জানা গিয়েছে, এখনই দলবদলের কোনও সম্ভাবনা নেই করিম বেনজিমার। সৌদি আরবের প্রিমিয়ার লিগে যে সব খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন, তারমধ্যে করিম বেনজিমা অন্যতম। এবার বেনজিমার কাজকর্ম নিয়েই উষ্মাপ্রকাশ করলেন ক্লাব কর্তারা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়