ইংলিশ প্রিমিয়ার লিগে খরচের সীমা বেঁধে দেওয়ার পক্ষে সায় ক্লাবগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে কোনও ক্লাব অতিরিক্ত খরচ করতে পারবে না। খরচের আর্থিক সীমা বেঁধে দেওয়া নিয়ে সম্প্রতি ক্লাবগুলির মধ্যে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে বেশিরভাগ ক্লাব খরচের সীমা বেঁধে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। আগামী জুনে ইংলিশ প্রিমিয়ার লিগের বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেলেই বিষয়টি আইনে পরিণত হবে। ২০২৫-২৬ মরশুমে নয়া আর্থিক নীতি কার্যকর হবে।

গত সোমবার খরচের আর্থিক সীমা বেঁধে দেওয়া নিয়ে ক্লাবগুলির মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে ২০টি ক্লাবের মধ্যে ১৬টি ক্লাবই খরচের সীমারেখা বেঁধে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। ভোটদান থেকে বিরত থেকেছে চেলসি।

কিন্তু কিভাবে খরচের আর্থিক সীমারেখা নির্ধারণ করা হবে। জানা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগে তলানিতে থাকা ক্লাবটির টেলিভিশন সম্প্রচারস্বত্ত্ব ও অন্যান্য বাণিজ্যিক আয়ের অনুপাতে খরচের উর্ধ্বসীমা নির্ধারিত হবে।গত মরশুমে সবচেয়ে তলানিতে থাকা সাউদাম্পটন টেলিভিশন স্বত্ত্ব থেকে ১০.৪ কোটি পাউন্ড আয় করেছিল। নতুন নিয়ম অনুসারে মোট আয়ের সর্বোচ্চ পাঁচ গুণ খরচ করতে পারবে ক্লাবগুলি। সেই হিসাবে সর্বোচ্চ ৫২ কোটি পাউন্ড খরচ করতে পারবে ক্লাবগুলি।

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!