মাটিতে নেমে এসো, কোন ভারতীয় পেসারকে বলেছিলেন শচিন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ক্রিকেটে সচিন তেণ্ডুলকর একটি জনপ্রিয় নাম। সারা বিশ্ব সচিন তেণ্ডুলকরকে একজন দুর্ধর্ষ ব্যাটসম্যান হিসাবে চেনে। কিন্তু সচিন তেণ্ডুলকর কীভাবে অন্যের অনুপ্রেরণা কারণ হয়ে উঠতে পারে, সম্প্রতি সেই বিষয়টিও সামনে এসেছে। ভারতের তরুণ পেসার বরুণ অ্যারনের কথায় ফুটে উঠেছে সেই বক্তব্য। মাটির কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছিলেন সচিন তেণ্ডুলকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সচিন সম্পর্কে বলতে গিয়ে বরুণ অ্যারন জানিয়েছিলেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমার টেস্ট ম্যাচের অভিষেক হয়েছিল। সেই অভিষেক ম্যাচে ২১ ওভার বল করেও আমি যখন কোনও উইকেট পাচ্ছিলাম না, তখন সচিন তেণ্ডুলকর আমার পাশে এসে দাঁড়ায় ও আমাকে প্রশ্ন করে, কেন আমি মাথা নীচু করে আছি। তখন আমি আমার আক্ষেপের কথা বলি।‘ শুনে মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, ‘বিশ্বকাপ পাওয়ার জন্য আমাকে ২২ বছর অপেক্ষা করতে হয়েছিল। আর তুমি ২১ ওভার অপেক্ষা করতে পারবে না? বাস্তবে নেমে এসো আর ফের বোলিং করা শুরু কর।‘

মাস্টার ব্লাস্টারের সেই বক্তব্য তাঁকে এতটাই বেশি স্পর্শ করেছিল যে এর পরের ওভারেই ডারেন ব্র্যাভোকে ১৬৬ রানের মাথায় আউট করেন বরুণ অ্যারন। এরপর কার্লটন বাগ ও ডারেন সামিকে প্র্যাভিলিয়ানে পাঠিয়ে অভিষেক টেস্টে তিন উইকেট নিয়ে নিয়েছিলেন বরুণ অ্যারন। সম্প্রতি নিজের এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বরুণ তাঁর ক্যারিয়ারে ৯টি টেস্ট খেলেছিলেন। নয়টি টেস্ট খেলে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি।

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট