কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্লাসগো কমনওয়েলথ গেমসে চমক দেখিয়ে চলেছেন ভারতের ক্রীড়াবিদরা। বিশেষ করে মহিলা ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। সোমবার (২৭ জুলাই) মহিলাদের ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব। ২৩ বছর বয়সী ছত্তিশগড়ের বাসিন্দা মহিলা অ্যাথলিটের হাত ধরে চলতি প্রতিযোগিতায় পঞ্চম পদক জিতল ভারত। অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে জ্ঞানেশ্বরী। তিনি তুলেছেন ১৯৯ কেজি ওজন। আর ২০৬ কেজি ওজন তুলে সোনা জিতলেন নাইজিরিয়ার অ্যাথলিট ওনোমে দিদিহ্‌। ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার প্রতিযোগী। কমনওয়েলথে পদক জয়ের জন্য জ্ঞানেশ্বরীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন স্ন্যাচ ইভেন্টে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১১১ কেজি তোলেন জ্ঞানেশ্বরী। লিফট শুরু করার সময় তাঁর জন্য বরাদ্দ সময় প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু ঘড়িতে মাত্র ২ সেকেন্ড বাকি থাকতে তিনি সফলভাবে লিফটটি সম্পন্ন করেন। নাইজেরিয়ার ওনোমে ওমোলোলা দিদিহ স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক-এ ১১৩ কেজি ওজন স্বর্ণপদক জেতেন। চলতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে চমক দেখিয়ে চলছে ভারতের ভারোত্তোলকরা। মীরাবাই চানু এবং রাজা মুথুপান্ডি যথাক্রমে সোনা ও রুপো জিতেছেন। প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন টোটোচালক ঝান্ডু কুমার। তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

ছত্তিশগড় পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর পদে কর্মরত জ্ঞানেশ্বরী যাদব গান্ধিনগরে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান সিনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ইভেন্টে রুপো এবং ১৯৪ কেজি ওজন তুলে সামগ্রিকভাবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই সাফল্যের সুবাদে গ্লাসগো গেমসের আগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর যোগ্য ভারোত্তোলকদের তালিকায় তিনি শীর্ষস্থান অধিকার করেছেন।

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও