Copa America: কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে থাকছে না অতিরিক্ত সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার নক আউট পর্ব। শেষ চারে ওঠার লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা-ব্রাজিল সহ লাতিন আমেরিকার আট দেশ। কিন্তু ফাইনাল বাদে নক আউট পর্বে অতিরিক্ত সময় থাকছে না। অর্থা‍ৎ নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচের ফলাফল নির্ধারিত না হলে সরাসরি পেনাল্টি শুটআউট বা টাইব্রেকার হবে। বুধবারই অংশগ্রহণকারী দলগুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর হল কোপা আমেরিকা। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছে আসর। মূলপর্বে অংশ নিয়েছিল ১৬টি দল। তার মধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে আটটি দল। ওই আটটি দল হল আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কানাডা, ভেনেজুয়েলা, পানামা এবং কলম্বিয়া।

বৃহস্পতিবার (ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে ছয়টা) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও ইকুয়েডর। পরের দিন ৫ জুলাই মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলা ও কানাডা। শনিবার দুটি কোয়ার্টার ফাইনাল হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া বনাম পানামা। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জয়ী দল পৌঁছবে সেমিফাইনালে। আগামী মঙ্গল ও বুধবার হবে ফাইনালে ওঠার লড়াই। শনিবার সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে নামবে। আর রবিবার হবে ফাইনাল। নকআউট পর্বে অতিরিক্ত সময় বরাদ্দ না করায় নির্ধারিত সময়ে ম্যাচ জেতাকেই অংশগ্রহণকারী দলগুলি পাখির চোখ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাতে কোয়ার্টার ফাইনালের লড়াই প্রাণবন্ত হবে বলে দাবি তাঁদের।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে