হোটেলে বিরাটের ঘরে নজরদারি , রসিকতার ছলে নিন্দা আমুলেরও

বিজ্ঞাপনে লেখা – হাম তুম এক ক্যামেরা মে বন্দ হ্যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিরাট কোহলির অনুপস্থিতিতে হোটেলে তার ঘরে ঢুকে কর্মীদের ভিডিয়োগ্রাফি নিয়ে তোলপাড় খেল দুনিয়া। আর সেই ঘটনা নিয়ে কিঞ্চিত রসিকতায় মজল আমুল। করল নিন্দাও। 

তারা এদিন একটি মজার বিজ্ঞাপন তৈরি করেছে। সেই বিজ্ঞাপনে যাকে দেখা গিয়েছে, তার মুখ অনেকটাই বিরাট কোহলির মুখের আদলে। বিজ্ঞাপনের লাইন বিখ্যাত একটি হিন্দিগানের অনুকরণে তৈরি। বিজ্ঞাপনে লেখা হয়েছে – হাম তুম এক ক্যামেরা মে বন্দ হ্যায়। ইট ইন প্রাইভেসি মূল গানটি হল হাম তুম এক কামরে মে বন্দ হ্যায়। আব সাদি হো যায়। ছবির নাম ববি। অভিনেতা-অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া এবং ঋষি কাপুর। গায়ক লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিং। গীতিকার আনন্দ বক্সি।

বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢুকে হোটেল কর্মীদের ভিডিয়োগ্রাফি করার ঘটনাটি ঘটে গত ১ নভেম্বর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি ঘটে পার্থের একটি হোটেলে। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের তরফে বলা হয়েছে, “এই সমস্যা সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ করা হয়েছে। যারা জড়িত তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থার সাহায্য নিয়ে গোটা ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করা হবে।”

কোহলি নিজেও তাঁর ইনস্টাগ্রামে ওই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন। সাফ বুঝিয়ে দেন তিনি বিরক্ত। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এই আবহে এবার আমুলও প্রতিবাদ জানাল। তবে রসিকতার ছলে। 

আরও পড়ুন T-20WC 2022: মাঠে উত্তেজনা-চিৎকার, বইয়ে মুখ গুঁজে দর্শক

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক