আইসিসি ODI র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হেড

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর দুরন্ত শতরানের সুবাদেই ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি’র ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ এগোলেন ট্র্যাভিস হেড। গত সপ্তাহে তালিকায় ৪৩ নম্বরে ছিলেন। বুধবার প্রকাশিত সর্বশেষ তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি। শীর্ষ স্থান দখলে রেখেছেন ভারতের শুভমন গিল।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিনেই আইসিসির পক্ষ থেকে একদিনের র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকা প্রকাশের পরে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয়েছে। আর ওই ম্যাচে পারফরম্যান্সের নিরিখেই তালিকায় খানিকটা  রদবদল ঘটেছে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছেন শুভমন গিল। দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পঞ্চমস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। যদিও তিনি একদিনের ক্রিকেটে আর খেলবেন না। তবে আগামী বছরের নভেম্বরের আগে বাবর আজমদের কোনও ওডিআই ম্যাচ নেই। ফলে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দ্বিতীয়স্থানে উঠে আসা সময়ের অপেক্ষা। শুধু তাই নয়। তিনি বিশ্বকাপে যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা বজায় থাকলে গিলকে সরিয়েও ফের শীর্ষস্থান দখল করতে পারেন। কেননা, দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৩৫। 

বোলারদের তালিকায় গত সপ্তাহেই ভারতের মহম্মদ সিরাজকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। চলতি সপ্তাহেও তাঁর স্থান অটুট রয়েছে। তবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় এক ধাপ নিচে নেমে তিন নম্বরে রয়েছেন সিরাজ।  আর তাঁকে হঠিয়ে দুই নম্বর জায়গা দখল করেছেন অস্ট্রেলিয়ার জোস হ্যাজলউড।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১