সিরাজের ৬ উইকেট, ৫৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: অতিরিক্ত আত্মবিশ্বাসের মূল্য চোকাল দক্ষিণ আফ্রিকা। বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভূমিশয্যা নিল প্রোটিয়ারা। মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেলেন ডিন এলগাররা। একটি সেশনও পুরো খেলতে পারেননি প্রোটিয়ারা। ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। এই নিয়ে তিন বার টেস্টের  এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট তুলে নিলেন ভারতীয় পেসার।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। কিন্তু দিনের শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সিরাজ। মাত্র ২ রান করে ফিরে যান আইডেন মার্করাম। সেই ধাক্কা সামালানোর আগে মাত্র চার রানেই ফিরে যান প্রোটিয়া অধিনায়ক। বিদায়ী টেস্টে তেমন ছাপ ফেলতে পারলেন না এলগার। ত্রিস্তান স্তাবসকে (৩) সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। টনি ডি জর্জিকে (২) ফিরিয়ে কার্যত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। মাত্র ১৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে প্রোটিয়ারা। মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাদের আগুন ঝড়ানো বোলিংয়ের মুখে পড়ে হিমশিম খেতে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান ডেভিড বেডিংহাম ও কাইল ভেরিনে। কিন্তু বেশিদূর এগোতে পারেননি তাঁরা। ১৬তম ওভারে বল করতে এসে প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন সিরাজ। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন বেডিংহামকে (১২) এবং পঞ্চম বলে ফেরান মার্কো জানসেনকে (০)। এক প্রান্তে ‘একা কুম্ভ’ হয়ে লড়াইয়ের চেষ্টা চালানো ভেরিনেও (১৫) ফিরে যান সিরাজের বলে। প্রোটিয়া শিবিরের নিচের দিকের ব্যাটারদের নাস্তানাবুদ করেন মুকেশ কুমার। তিনি ফেরান কেশব মহারাজ (৩) ও কাগিসো রাবাডা (৫)-কে। নান্দ্রে বার্গারকে (৪) ফেরান বুমরা। সবচেয়ে লজ্জার বিষয় হল, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাত্র দু্্যি জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন।  

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১