ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঁচা-মরা’র ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন ও অঙ্গকৃশ রঘুবংশী। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শনিবার (১৬ মে) রানের পাহাড় গড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৪৭ রান তুললেন অজিঙ্কা রাহানেরা। গুজরাতের বোলারদের জঘন্য বোলিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে জঘন্য ফিল্ডিং করলেন শুভমন গিলরা।

এদিন টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্রথম দিকে মন্থর পিচের কারণে ঠিকমতো ব্যাটে বল আসছিল না। ফলে প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান তুলতে সক্ষম হন অজিঙ্কা রাহানে-ফিন অ্যালেন। তৃতীয় ওভারে ফিন অ্যালেনের ক্যাচ ফেলে দেন জেসন হোল্ডার। জীবন পেয়েই হাত খুলে খেলতে থাকেন কেকেআরের ওপেনার। পঞ্চম ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান কলকাতার অধিনায়ক রাহানে (১৪ বলে ১৪)। পাওয়ার প্লে শেষে কেকেআরের রান দাঁড়ায় এক উইকেটে ৫৬।

সপ্তম ওভারে ফের জীবন ফিরে পান অ্যালেন। তিনি তখন ৩৩ রানে ব্যাট করছিলেন। তাঁর ক্যাচ ফেলে দেন সিরাজ। মারমুখী মেজাজে ব্যাট করে ২১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন অ্যালেন। দ্বিতীয় উইকেটে অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব চালাতে শুরু করেন। অ্যালেনের তাণ্ডবে দিশাহারা গুজরাতের বোলিং। কোনও বোলারকেই রেয়াত করেননি। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। এক সময়ে মনে হয়েছিল অনায়াসে শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। দ্বাদশ ওভারে সাই কিশোরের বলে বড় শট হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রশিদের তালুবন্দি হন অ্যালেন। সাজঘরে ফেরার আগে করে যান ৩৫ বলে ৯৩।

এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে রীতিমতো খুনে মেজাজে ব্যাট করতে থাকেন অঙ্গকৃশ রঘুবংশী ও ২৫ কোটির ক্যামেরন গ্রিন। ২৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৩৩ বলে চারটি ছক্কার সাহায্যে নিজের ব্যক্তিগত অর্ধশতরান করেন রঘুবংশী। ১৭ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। ১৮তম ওভারে রঘুবংশীর (তখন ৫২ রানে ব্যাট করছিলেন) ক্যাচ ফেলে দেন ওয়াশিংটন সুন্দর। ২৫ কোটির ক্যামেরন গ্রিন ২৬ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৪৭ রানে তোলে কেকেআর। রঘুবংশী ৪৪ বলে ৮২ এবং গ্রিন ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের