ইডেনে ক্লাসেনের অর্ধশতরান, ২২৬ রান তুলল হায়দরাবাদ

Share:

 নিজস্ব প্রতিনিধি: শুরুতে ঝড় তুলেছিলেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। শেষের দিকে দলকে টানলেন নীতীশ রেড্ডি ও হাইনরিখ ক্লাসেন। আর এই দুই জুটির সৌজন্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) ক্রিকেটের নন্দনকাননে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভদ্রস্থ রানের ইনিংস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৬ রান তুলল কাব্যা মারানের দল। তবে হায়দরাবাদের ব্যাটিংয়ে পরিকল্পনার ছাপ স্পষ্ট হয়েছে।

ইডেন গার্ডেন্সে এদিন টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। গোড়াপত্তন করতে নেমে শুরুতেই ঝড় তোলেন হায়দরাবাদের দুই গোড়াপত্তনকারী ব্যাটার ট্রেভিস  হেড ও অভিষেক শর্মা।  দুই ব্যাটারদের মারমুখী মেজাজের সামনে অসহায় দেখাচ্ছিল নাইটদের পেসারদের। ৩৪ রানের মাথায় হেডের ক্যাচ ফস্কান নাইট অধিনায়ক রাহানে। যদিও কঠিন ছিল ক্যাচটি। পাওয়ার প্লে-তে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়েছিলেন রাহানে। তাঁর প্রথম ওভারে ২৫ রান নিলেন অভিষেক শর্মা। পাওয়ার প্লের শেষ বলে হেডকে ফেরান কার্তিক ত্যাগী। ২১ বলে ৬টি চার ও তিন ছক্কার সাহায্যে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন হেড। এর পর অভিষেক ও ঈশান কিশন জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। নবম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ঈশান। ৯ বলে ১৪ রান করেন হায়দরাবাদের অন্যতম ভরসা। ঈশান আউট হতেই তাসের ঘরের মতো খানিকটা ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং অর্ডার।

এক বল বাদেই ফিরে যান অভিষেক শর্মা। তিনিও হেডের মতো অর্ধশতরান থেকে বঞ্চিত হন। চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ২১ বলে করেন ৪৮ রান। পরের ওভারে বল করতে এসে হায়দরাবাদকে ধাক্কা দেন অনুকূল রায়। তাঁর বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন অনিকেত বর্মা (১)। সাত রানে তিন উইকেট খুঁইয়ে খানিকটা বিপাকে পড়ে হায়দরাবাদ। পঞ্চম উইকেটে জুটি বেঁধে নীতীশ রেড্ডি ও হাইনরিখ ক্লাসেন দলকে টেনে নিয়ে যান। ক্লাসেন একপ্রান্ত আগলে রেখেছিলেন। অন্যপ্রান্তে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন নীতীশ। ৩৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ১৮ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। তবে নীতীশের ক্যাচ ফস্কান বরুণ। ১৯তম ওভারে বল করতে এসে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন বৈভব অরোরা। প্রথম বলেই নীতীশকে ফিরিয়ে জুটি ভাঙেন। ২৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন নীতীশ। পরের বলে সলিল অরোরাকে (০) বোল্ড করেন বৈভব। তাঁর হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে দেন হর্ষ দুবে। সিঙ্গেল নিয়ে বৈভবকে হতাশ করেন। শেষ ওভারে মুজারাবানির বলে পর পর দুই বাউন্ডারি হাঁকিয়ে ৩৪ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ক্লাসেন। তবে পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান। শেষ বলে ফেরেন শিবাং কুমার (৪)। কলকাতার হয়ে মুজারাবানি ৪১ রানে চার উইকেট নিয়েছেন।

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি