আইপিএলে খেলার অনুমতি পেলেন না মুজিব,নাভিন, ফারুখিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না তিন আফগান ক্রিকেটার মুজিব-উর রহমান, নাভিন উল হক এবং ফজলহক ফারুখি। শুধু আইপিএলই নয়, কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে আগামী ২ বছর দেশের তিন তারকা ক্রিকেটারকে অনুমতি দিচ্ছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে এ কথা জানিয়ে দিয়েছে এসিবি। এর ফলে তিন ক্রিকেটারেরই আগামী বছর আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়ল। 

আগামী বছরের ১ জানুয়ারি থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ওই চুক্তির বাইরে থাকতে চেয়ে এবং বিদেশি লিগে খেলার জন্য অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন তিন আফগান তারকা ক্রিকেটার মুজিব-উর রহমান, নাভিন-উল হক এবং ফজলহক ফারুখি। কিন্তু সোমবার তাঁদের ওই আর্জি সরাসরি খারিজ করে দিয়ে এসিবি জানিয়ে দিয়েছে, তিন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হচ্ছে হচ্ছে না। সেই সঙ্গে বর্তমানে তাঁদের যে অনাপত্তি দেওয়া রয়েছে তাও বাতিল করা হচ্ছে। জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে তিন ক্রিকেটার প্রাধান্য দিচ্ছেন বলেও সমালোচনা করেছে আফগান ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়ায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এসিবি।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএলের নিলামে আফগান তারকা স্পিনার মুজিব-উর রহমানকে ২ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বর্তমানে  মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ লিগ খেলছেন মুজিব। আর এক তারকা খেলোয়াড় নাভিন উল হক আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন। ফজলহক ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ