বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত এশিয়া কাপে হতাশাব্যঞ্জক পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে ইস্তফা দিলেন বাংলাদেশ মহিলা টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুদূর জাপান থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে ইস্তফা পাঠিয়েছেন তিনি। নিগারের আচমকা ইস্তফার ঘটনায় খানিকটা হতচকিত হয়ে পড়েছেন বিসিবি কর্তারা। যদিও এশিয়ান গেমস শেষ না হওয়া পর্যন্ত নিগারই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিসিবির মহিলা শাখার প্রধান রফিকুল ইসলাম।

চার বছর আগে ২০২২ সালে বাংলাদেশের টি টোয়েন্টি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ৮০ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। যদিও ইদানিং ফর্মে ছিলেন না। তবে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছিল না অধিনায়ক নিগারের। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মেয়েদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলার বাঘিনীদের। প্রতিযোগিতায় ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেছিলেন নিগার।

টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিবি কর্তাদের নিগার জানিয়েছেন, ‘ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। ইদানিং আন্তর্জাতিক ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। চলতি বছরের সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত ফল করতে পারেনি।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা