এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শাহকে আমন্ত্রণ পাক ক্রিকেট বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ৩০ অগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। মুলতানে পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়েই চলতি বছরের এশিয়া কাপের শুরু হচ্ছে। আর ওই ম্যাচ দেখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব (বিসিসিআই) জয় শাহকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। শুক্রবারই ওই আমন্ত্রণ পত্র পৌঁছেছে বিসিসিআইয়ের সদর দফতরে। যদিও এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই ভারতীয় বোর্ড সচিবের।

চলতি বছর বিসিসিআই সচিবের বাগড়ার ফলেই হাই ব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে রোহিত শর্মাদের খেলতে না পাঠানোর জেদে অনড় ছিলেন জয় শাহ। এমনকি পাকিস্তানের মাটিতে যাতে এশিয়া কাপের আসর না বসে তার জন্য বিসিসিআই সচিব পিছন থেকে কলকাঠি নেড়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে ভাগাভাগি করে বসছে এশিয়া কাপের আসর। ৩০ অগস্ট থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ এবং বিসিসিআই সচিব জয় শাহ। বৈঠকের এক ফাঁকেই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য মুলতানে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তাকে অনুরোধ জানান পিসিবি চেয়ারম্যান। রাজনীতির সঙ্গে যাতে খেলাকে না মিশিয়ে ফেলা না হয় তার জন্য জয় শাহকে অনুরোধও করেন আশরাফ।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের