অধিনায়ক রোহিত, ছয় ভারতীয়কে নিয়ে আইসিসির বিশ্বকাপ একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ প্রতিযোগিতায় পারফরম্যান্সের সুবাদে প্রথম একাদশ বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আর সবচেয়ে লক্ষ্যণীয় হলো, সেরা একাদশে ঠাঁই হয়নি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংসের। ঘোষিত দলে ভারতীয় খেলোয়াড়দেরই রমরমা। ছয় ভারতীয় ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। অধিনায়কের দায়িত্ব বর্তেছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার কাঁধে।

গতকাল রবিবারই বিশ্বকাপ ফাইনালে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের ২৪ ঘন্টার মধ্যেই আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপে খেলা বিভিন্ন দেশের দেড়শো খেলোয়াড়ের মধ্য থেকে ১২ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। বল ও  ব্যাট হাতে পারফরম্যান্সের নিরিখেই ওই ১২ খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। আইসিসির ঘোষিত প্রথম একাদশে ভারত থেকে ছয়জন, অস্ট্রেলিয়া থেকে দুই জন, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে খেলোয়াড় ঠাঁই পেয়েছেন। প্রথম একাদশে পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও বাংলাদেশ থেকে কেউ ঠাঁই পায়নি।

ভারত থেকে প্রথম একাদশে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকা থেকে কুইন্টন ডি কক, শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ঠাঁই পেয়েছেন। দ্বাদশ  ব্যাক্তি হিসেবে ঠাঁই পেয়েছেন দক্ষিণ আফ্রিকার গেরাল্ড কোয়েজি। যদিও আইসিসির সেরা একাদশ বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মতে, সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ট্র্যাভিস হেডের জায়গা না পাওয়া বিষ্ময়কর।

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা