ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারল না বৃষ্টি। সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃ্ষ্টি বাগড়া দেওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল ১৭ ওভারে ১২১ রানের। ১৭ ওভারের প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে জল হাসিল করেন মার্কো জানসেন।

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন আগের দিনের জয়ের দুই নায়ক শাই হোপ (০) ও নিকোলাস পুরান (১)। কাইল মায়ার্স ও রোস্টন চেজ তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা থেকে দলকে টেনে তোলেন। দুজনে ৮১ রান যোগ করেন। ১২ তম ওভারে মায়ার্সকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন তাবরেজ শামসি। তার পরে নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। রভম্যান পাওয়েল (১), শেরফানে রাদারফোর্ডরা (০) দ্রুত ফিরে যান। রোস্টন চেজকেও (৫২) ফেরান তাবরেজ শামসি। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকে আন্দ্রে রাসেল (১৫) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। আকিল হোসেইন(৬)তেমন কিছু করতে পারেননি।

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে ফিরে যান রেজা হেন্ড্রিক্স (০)। ব্যক্তিগত ১২ রানে ফিরে যান কুইন্টন ডি’কক। এর পরে আইডেন মার্করাম ও ত্রিস্তান স্টাবস জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান। ১৮ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। হাইনিরখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন স্টাবস। ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ক্লাসেন। এদিন ডেভিড মিলার (৪) ব্যর্থ হন। মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি টপকে দেন স্টাবস। ১৪তম ওভারে স্টাবসকে (২৯)ফেরান রোস্টন চেজ। কেশব মহারাজ ফেরেন ২ রান করে।  শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। ওবেদ ম্যাকয়ের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ৫ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন মার্কো জানসেন (অপরাজিত ২১)।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’