আতিথেয়তা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে তোপ হার্দিক পাণ্ড্যর

Share:

নিজস্ব প্রতিনিধি: শাই হোপদের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পরেই আতিথেয়তা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘আমরা কোনও বিলাসবহুল আতিথেয়তা চাইনি। কিন্তু ন্যূনতম পরিষেবাটুকু তো পাব।’ চলতি সফরে যে অভিজ্ঞতা হয়েছে তা পরবর্তী সফরে হবে না বলেও আশাপ্রকাশ করেছেন হার্দিক।

মঙ্গলবারই নির্ণায়ক ম্যাচে ক্যারিবীয়দের ধরাশায়ী করে একদিনের সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াও যে জেতা যায়, দলের তরুণ ক্রিকেটাররা তা বুঝিয়ে দিয়েছেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৫১ রান তুলেছিল হার্দিক বাহিনী। বিশাল রান তাড়া করতে নেমে শার্দুল ঠাকুর ও মুকেশ কুমারের আগুন ঝরানো বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস।

সিরিজ জেতার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের আতিথেয়তা নিয়ে ক্ষোভ উগরে দেন রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্য। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা বিলাসিতা চাইনি। কিন্তু ন্যূনতম সুবিধাটুকু তো প্রাপ্র্য। সেই সুবিধাটুকুও পাওয়া যায়নি। আশা করব পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটাররা যখন খেলতে আসবেন তখন ব্যবস্থাপনা নিয়ে এবারের মতো করুণ অভিজ্ঞতা হবে না।’

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা