আইসিসির টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগোলেন যশস্বী, শীর্ষে হেড

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। আইসিসির তরফে প্রকাশিত টি টোয়েন্টির সর্বশেষ ক্রমতালিকায় এক লাফে চার ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন। টি টোয়েন্টির প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকায় যশস্বী ছাড়াও ভারতীয় হিসাবে ঠাঁই পেয়েছেন সূর্যকুমার যাদব ও রুতুরাজ গায়কোয়াড়। শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।

বুধবার আইসিসির তরফে টি টোয়েন্টির ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। ওই ক্রম তালিকায় ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অজি ওপেনার ট্র্যাভিস হেড। ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। এক ধাপ নিচে নেমে সাত নম্বরে ঠাঁই পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ও এক ধাপ পিছিয়েছেন।

তবে সদ্য সমাপ্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে শুভমন গিল এবং যশস্বী জয়সোয়ালের। সিকান্দর রাজাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ১৭০ রান করেছিলেন ভারত অধিনায়ক। অন্যদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে দলে ছিলেন না যশস্বী। শেষ দুই ম্যাচ খেলেছিলেন। তৃতীয় ম্যাচে ৩৬, চতুর্থ ম্যাচে অপরাজিত ৯৩ এবং শেষ ম্যাচে ১২ রান করেছিলেন ভারতের তরুণ ব্যাটার। আর সেই সুবাদেই চার ধাপ এগিয়েছেন তিনি।

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে