অনন্য কীর্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, টানা ২৪ বছর ধরে গোলের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ২৪ বছর ধরে গোল করে  রেকর্ড গড়লেন   ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে আল নাসরের ৩–১ গোলে জয়ী হয়। এরপরেই সামাজিক মাধ্যমে রোনাল্ডো লেখেন,’ বছর শুরু করার সেরা উপায়।‘ আর এই ম্যাচেই সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার নজির গড়লেন  পর্তুগিজ কিংবদন্তি।

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে প্রথম গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। প্রথমেই তিনি করেছিলেন ৫ গোল । পরের বছরই তিনি চলে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ২০০৩ সালে গোল ছিল কেবল ১টি। এরপর থেকে  প্রতিবছর তিনি  একের পর এক গোল করে  আসছেন । কিন্তু ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই গোল মেশিনে পরিণত হয়ে যান  রোনাল্ডো ।

পরিসংখ্যান অনুসারে, ২০১১ সালে ৬০টি, ২০১২ সালে ৬৩টি আর ২০১৩ সালে গোল করেন সর্বোচ্চ ৬৯টি গোল করেছেন রোনাল্ডো । সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তাঁর এখন রয়েছে মোট ৯১৭টি গোল । বলা বাহুল্য, বর্তমানে ফুটবল–মঞ্চে প্রতিনিয়ত লড়াই করছেন মেসি – রোনাল্ডো। তবে রোনাল্ডোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি মেসির ভাঙার সম্ভাবনা নেই। কারণ, মেসি প্রথম গোল করেন ২০০৫ সালের মে মাসে। তাই রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করতে গেলে তাঁকে খেলতে হবে ২০২৮ সাল পর্যন্ত । কিন্তু তখন মেসির বয়স হবে ৪১ । তাই তাঁর পক্ষে খেলা এগিয়ে নিয়ে চলা কঠিন হয়ে দাঁড়াতে পারে। তাই রোনাল্ডোর রেকর্ড ছোঁয়া অধরাই  থাকবে মেসির কাছে ।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের