পর্তুগালের জার্সি গায়ে দুরন্ত অভিষেক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের, দুর্দান্ত জয় জাপানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে এবার জাতীয় দলের জার্সিতে! মাত্র ১৪ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র অভিষেক করলেন পর্তুগাল অনূর্ধ্ব ১৫ দলের হয়ে। মঙ্গলবার (১৩ মে) ভ্লাতো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে জাপানের বিরুদ্ধে পর্তুগাল ৪-১ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচেই প্রথমবার মাঠে নামেন রোনাল্ডো পুত্র আর তাও বাবার মতোই ৭ নম্বর জার্সি পরে!

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত:

প্রথম থেকেই উত্তেজনায় ঠাসা ছিল ম্যাচটি। ২০তম মিনিটে লরেঞ্জো ফার্নান্দেসের দারুণ এক পাস থেকে রাফায়েল ক্যাব্রাল গোল করে এগিয়ে দেন পর্তুগালকে। এরপর মাত্র ২ মিনিটেই ক্যাব্রালের দ্বিতীয় গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ক্যাব্রাল পূর্ণ করেন হ্যাটট্রিক! দ্বিতীয়ার্ধে হেনরিক আমেনের গোলে স্কোরলাইন হয় ৪-০। শেষদিকে জাপান একটি গোল শোধ করলে স্কোর দাঁড়ায় ৪-১।

রোনাল্ডো জুনিয়রের অভিষেক:

৫৩ তম মিনিটে আবদু কাসামার বদলি হিসেবে মাঠে নামেন রোনাল্ডো জুনিয়র। বাঁদিকের উইংয়ে ২৬ মিনিট খেলেন, একদম বাবার ক্যারিয়ারের শুরুর মতো। যদিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, তবে আক্রমণ করার ক্ষেত্রে তার গতি ও উপস্থিতি ছিল নজরকাড়া।

বাবার গর্ব, ঠাম্মার আবেগ:

ম্যাচ শেষে ক্রিশ্চিয়নো রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘তোমার পর্তুগাল দলে অভিষেকের জন্য অভিনন্দন, আমার ছেলে। তোমার জন্য গর্বিত!’ রোনাল্ডো জুনিয়রের ঠাম্মা মারিয়া ডলোরেস আভেইরো গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং ইনস্টাগ্রামে দলের জন্য শুভকামনাও জানান।

বর্তমানে রোনাল্ডো জুনিয়র সৌদির আল নাসর অনূর্ধ্ব ১৫ দলের সদস্য। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলে খেলেছেন। জুভেন্টাসে এক মরশুমে ৫৮টি গোল করেছিলেন, আর আল নাসরের হয়ে এই মরশুমে মাত্র ২টি ম্যাচে ১৭টি গোল করে ইতিমধ্যেই নজর কেড়েছেন।

তিনি জন্মেছেন San Diego, USA-তে এবং বেড়ে উঠেছেন Spain-এ। তাই তিনটি দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও, বাবার মতোই পর্তুগাল-কেই বেছে নিয়েছেন জুনিয়র।

পর্তুগাল অনূর্ধ্ব ১৫ দল গ্রুপ বি-তে খেলে বুধবার গ্রীস এবং শুক্রবার ইংল্যান্ড-এর মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের মতোই রোনাল্ডো জুনিয়র-ও নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

৪০ বছর বয়সেও পর্তুগাল-এর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার ছেলেও জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করলেন। তিনি কি বাবার মতোই কিংবদন্তি হবেন? উত্তর ভবিষ্যতের হাতে, তবে এই অভিষেক নতুন প্রজন্মের মধ্যে আশার আলো জাগিয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের