মাঠে অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচে নিষিদ্ধ রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে মেজাজ হারানোর মূল্য চোকালেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত রবিবার আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নৈতিকতা কমিটি। শাস্তির ফলে আজ বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে মাঠে নামতে পারছেন না সি আর সেভেন। আর দলের তারকা ফুটবলারকে না পাওয়া আল নাসরের পক্ষে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

গত রবিবার সৌদি প্রো লিগে আল শাবাবের মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর আল নাসর। রুদ্ধশ্বাসকর ম্যাচে ৩-২ গোলে প্রতিপক্ষকে হারিয়ে দেয় সিআর সেভেনের দল। ম্যাচ শেষে যখন মাঠ ছাড়ছিলেন আল নাসরের ফুটবলাররা তখনই দর্শক গ্যালারি থেকে বেশ কয়েকজন দর্শক রোনাল্ডোকে লক্ষ্য করে ‘মেসি-মেসি’ জয়ধ্বনি দেয়। আর তাতেই মেজাজ হারান পর্তুগিজ তারকা ফুটবলার। দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সিআর সেভেনের ওই অশ্লীল প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভসাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।

তাতেই নড়েচড়ে বসে সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নৈতিকতা কমিটি। বুধবার কমিটির বৈঠকে অশ্লীল অঙ্গভঙ্গির জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এক ম্যাচে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১০ হাজার সৌদি রিয়াল (২,৬৬৬ মার্কিন ডলার) জরিমানাও করা হয়। সিআর সেভেনের পাশাপাশি আল শাবাবকেও জরিমানা করা হয়েছে। ঘরের মাঠে দর্শকদের নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে ক্লাবটিকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নৈতিকতা কমিটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শাস্তির বিরুদ্ধে কোনও আপিল করা যাবে না।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের