ডার্বি আলাদা আবেগ, কঠিন চ্যালেঞ্জ পার করব আমরা, মোহননাগানকে হুঙ্কার কার্লোসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড হোক বা কলকাতা লিগ ডার্বি মানেই এক আলাদা উত্তেজনা। ডার্বি মানে এক অন্য আবেগ। আর এ কথা ভাল করেই জানেন ইস্টবেঙ্গলের নয়া কোচ কার্লোস। কলকাতা লিগকে তিনি বেশি গুরত্ব দিলেও বার্সেলোনার এই মানুষটির ইস্টবেঙ্গলের কোচ হিসেবে হাতে খড়ি হবে ডুরান্ড কাপ থেকেই। আগামী ১২ অগস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তাই এখন থেকেই মেরিনার্সদের হুঙ্কার দিয়ে রেখেছেন লাল্-হলুসদ কোচ।

এর আগেও ভারতে কোচিং করিয়েছেন কার্লোস। তবে সেটা এই যুযুধান দুই দলকে নয়। তিনি বেঙ্গালুরুতে কোচিং করাতেন। আর তাঁর আমলেই চ্যাম্পিয়ন হন সুনীল ছেত্রীরা। তাই মশাল বাহিনীর সমর্থকেরা আশাবাদী যে, কার্লোসের হাত ধরেই জয়ে ফিরবে দল।

আপাতত ডুরান্ড কাপের ডার্বিকে পাখির চোখ করে এগোতে চান স্প্যানিশ কোচ। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি জানি ডার্বির আবেগ কতটা। আমি ভোরে কলকাতায় পা রাখা থেকেই সমর্থকদ্দের ভালবাসা পেয়ে আপ্লুত। ভোরবেলাতেও তাঁরা যেভাবে আমাকে সাদরে গ্রহণ করেছে, তাতে আমি খুব খুশি। আর ডার্বি নিয়ে অবশ্যই আলাদা পরিকল্পনা রয়েছে। দলে সবাই পেশাদার। সবারই দলের প্রতি একটা দায়িত্ব রয়েছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। দায়িত্ব পেয়ে ইতিমিধ্যেই আমি ফিটনেস ট্রেনারের সঙ্গে কথা বলে নিয়েছি। তবে এটা তো ম্যাজিক নয়। একেবারে শূন্য থেকে শুরু অরতে হবে। আমার সময় চাই। আশা করি দল এবং সমর্থকরা আমার ওপর ভরসা রাখবে।’ নয়া কোচের হাতে এসে হারের খরা কাটিয়ে উঠতে পারে কিনা ইস্টবেঙ্গল, এখন সেটাই দেখার।

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা